এই বছরটা যেন দক্ষিণের সিনেমার। বছরজুড়েই ছিল বক্স অফিসে তাদের আধিপত্য। ‘পুষ্পা’, ‘কেজিএফ ২ ’, ‘বিক্রম’ ও ‘আরআরআর’-এর সাফল্যের গল্প সেখানে এখনো থামেনি, এর মধ্যেই কন্নড় ব্লকবাস্টার ছবি ‘কানতারা’ গত দুই মাস ধরে বক্স অফিসে একটানা রাজত্ব করছে। কন্নড় ফিল্ম ‘কানতারা’-এর গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে এখনো প্রশংসা পেয়েই যাচ্ছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক দিয়েও নতুন মাইলফলক তৈরি করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত আয় ৪০০ কোটি রুপি।
যেখানে ইদানীং সিনেমাগুলো দুই বা তিন সপ্তাহের বেশি প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে পারে না, সেখানে ‘কানতারা’ একটানা দুই মাস ধরে প্রেক্ষাগৃহে দর্শকদের মুগ্ধ করেই চলেছে। ছবিটি মুক্তির দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বক্স অফিসে ‘কানতারা’র ঝড় যেন থামছেই না। সর্বশেষ হিসাব অনুযায়ী ছবিটির বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি রুপির অঙ্ক ছুঁয়েছে।
‘কানতারা’র আয় সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শের মতে, ছবিটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ ৪০০.৯০ কোটি রুপি। ছবিটির সর্বোচ্চ সংগ্রহ কর্ণাটকে, তারপর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। সমগ্র ভারতে ‘কানতারা’র এখন পর্যন্ত আয় ৩৫৬.৪০ কোটি রুপি। আর ভারতের বাইরে এর আয় ৪৪.৫০ কোটি রুপি। একই সঙ্গে উত্তর ভারতে কানতারার সংগ্রহ কয়েক দিনের মধ্যে ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে তরুণ আদর্শ জানান।
ঋষভ শেঠির ‘কানতারা’ দেখে মুগ্ধ হয়েছেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কানতারা’র প্রশংসা করেছেন তিনি। ঋষভ শেঠিকে ব্যক্তিগতভাবে তাঁর বাড়িতেও আমন্ত্রণ জানিয়েছিলেন। গুণী এই অভিনেতা ঋষভের জন্য একটি দামি উপহারও পাঠিয়েছিলেন।
‘কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
আইএমডিবি অনুসারে, ছবিটির রেটিং ৯.৫ / ১০।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে