
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশসহ একাধিক তামিল তারকার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রযোজকদের সংগঠন টিএফপিসি (তামিল ফিল্ম প্রডিউসারস কাউন্সিল)। বলা হয়েছে—ধানুশ, বিশাল রেড্ডি, সিলম্বরাসন ও অথর্ব মুরালি একাধিকবার চুক্তি ভঙ্গ করেছেন। তাই প্রযোজকদের পক্ষ থেকে এই অভিনেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধানুশসহ একাধিক অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। যেমন—অভিনেতা সিলম্বরাসন ওরফে সিম্বু একটি সিনেমার জন্য ৬০ দিন শুটিং করার কথা দিয়েছিলেন। কিন্তু তিনি ওই ছবির জন্য মাত্র ২৭ দিন শুটিং করেছেন। এই অভিযোগ জানিয়েছেন ছবির প্রযোজক মাইকেল রায়াপ্পান। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, ‘করোনা কুমার’ সিনেমার জন্য অগ্রিম পারিশ্রমিক হিসেবে ২ কোটি রুপি নিলেও এর শুটিং স্থগিত করেন তিনি।
একসময় প্রযোজকদের সংগঠনের সাবেক সভাপতি ছিলেন বিশাল। সেই সময় তাঁর বিরুদ্ধে তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ছাড়া অভিনেতা অথর্ব মুরালি প্রযোজক মাথিয়াজাগানের কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক হিসেবে নেওয়া ৬ কোটি রুপি ফেরত দিতে ব্যর্থ হয়েছেন।
তবে প্রযোজকদের অভিযোগ প্রকাশ্যে আসার পর অভিনেতাদের মধ্যে ধানুশকে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। ‘অতরঙ্গী রে’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনিও নাকি একটি সিনেমার কাজ সম্পূর্ণ করেননি। এ রকমও শোনা যাচ্ছে যে, অভিযুক্ত অভিনেতারা সমস্যা না মেটালে প্রযোজকেরা তাঁদের সঙ্গে নতুন ছবিতে কাজ করবেন না। অবশ্য, অভিনেতাদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে