আবারও বদলে গেল আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তির তারিখ। তবে এবার পেছায়নি বরং ঘোষণার এক দিন আগে আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিসে তোলপাড় তোলে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি বিশ্বজুড়ে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। এবার আরও বড় পরিসরে পুষ্পা নির্মাণ করেছেন সুকুমার। ঘোষণার পর থেকে সিনেমাটির জন্য অপেক্ষায় ছিল দর্শক। প্রথমে ঘোষণা এসেছিল চলতি বছর ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। তবে সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ বাকি থাকায় শঙ্কা তৈরি হয়েছিল নির্দিষ্ট সময়ে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে। অবশেষে চার মাস পিছিয়ে ৬ ডিসেম্বর মুক্তির নতুন তারিখ ঘোষণা দেওয়া হয়। গত কয়েক দিন ধরে গুঞ্জন ওঠে আবারও পিছিয়ে যাবে পুষ্পা। কিন্তু সবাইকে চমকে এক দিন এগিয়ে নিয়ে আসা হলো মুক্তির তারিখ।
এদিকে সিনেমা মুক্তির আগেই বড় অঙ্কের আয় করেছে পুষ্পা ২। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির আগেই ১ হাজার কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি। এই অর্থ এসেছে মূলত বিভিন্ন স্বত্ব বিক্রি করে। ৬৬০ কোটি রুপিতে বিক্রি হয়েছে প্রদর্শনের স্বত্ব। এর মধ্যে তেলুগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি রুপিতে। হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০০ কোটি রুপিতে আর তামিল ভাষার জন্য ৫০ কোটি রুপি। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। এখানেই শেষ নয়, ওটিটি, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। ফলে এই সিনেমা যে মুক্তির আগেই ব্লকবাস্টার, তা বলাই যায়। সূত্রের খবর, ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে পুষ্পা ২। কিন্তু এখন পর্যন্ত এই সিনেমা প্রযোজনা সংস্থার ঘরে দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে।
প্রথম পর্বের মতো এবারও পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা। আইটেম গানে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। প্রথম কিস্তির আইটেম গান দিয়ে ভারতজুড়ে পরিচিতি পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ফারহান আহমেদ জোভান। গুরুতর কোনো ক্ষতি না হলেও ঘটনাটি তাঁকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছে বলে জানান জোভান।
৫ মিনিট আগে
ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে ২০১০ সাল থেকে পদাতিক নাট্য সংসদ আয়োজন করছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৫ থেকে ৩০ জুন চলবে ছয় দিনব্যাপী এই উৎসব।
১২ ঘণ্টা আগে
ভারতের জাতীয় দলের সাবেক ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবনের নানা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে টালিউডে নির্মিত হচ্ছে সিনেমা। ‘দীপু’ নামের সিনেমাটি বানাচ্ছেন সংগীত পরিচালক শ্রী প্রীতম। এই সিনেমার জন্য দুটি গান লিখেছেন বাংলাদেশের গীতিকার সুদীপ কুমার দীপ।
১৩ ঘণ্টা আগে
কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ এবং রচনা ব্যানার্জি যেন সমার্থক। এক দশকের বেশি সময় ধরে সঞ্চালক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার এই অনুষ্ঠানের সঞ্চালকের আসনে আসছে পরিবর্তন। রচনা ব্যানার্জির পরিবর্তে সঞ্চালক হিসেবে আরেক অভিনেত্রী স্বস্তিকা...
১৮ ঘণ্টা আগে