
বর্তমানে ভারতীয় শীর্ষ ১০ জন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক সাইট ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি। আইএমডিবির এই তালিকায় শীর্ষ অবস্থান করছেন দক্ষিণের জনপ্রিয় তারকা ধানুশ।
ধানুশ চলতি বছরজুড়েই আলোচনায় ছিলেন। এ বছর তাঁর অভিনীত তামিল সিনেমা ‘মারান’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এ ছাড়া হলিউডের ছবি ‘দ্য গ্রে ম্যান’সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
মূলত আইএমডিবির পেজ ভিজিটের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। সেরা দশের এই তালিকায় রয়েছে দক্ষিণীদের জয়জয়কার, তালিকার ১০ জনের ৭ জনই দক্ষিণের। বলিউড অভিনেতাদের মধ্যে একমাত্র রয়েছেন ঋত্বিক রোশন। আর অভিনেত্রীদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট ও ঐশ্বরিয়া রাই বচ্চন।
ধারাবাহিকভাবে এ তালিকায় প্রথমে রয়েছেন ধানুশ, দ্বিতীয় আলিয়া ভাট,তৃতীয় ঐশ্বরিয়া রাই বচ্চন, চতুর্থ রামচরণ, পঞ্চম সামান্থা রুথ প্রভু, ষষ্ঠে হৃতিক রোশন, সপ্তমে কিয়ারা আদভানি, অষ্টমে এন টি রামা রাও জুনিয়র, নবম অবস্থানে রয়েছেন আল্লু অর্জুন ও দশম অবস্থানে যশ।
গত বুধবার (৭ ডিসেম্বর) নিজেদের টুইটারে এক পোস্টে এ তথ্য জানিয়েছে আইএমডিবি ইন্ডিয়া। আইএমডিবি জানায়, ২০২২ সালে আইএমডিবি পেজে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে যেসব তারকা সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করেছেন, তারাই রয়েছেন এ তালিকায়। সারা বিশ্বে আইএমডিবির ভেরিফায়েড পেজে ২ কোটি ভিজিটরের ওপর ভিত্তি করে র্যাঙ্কিং নির্ধারিত হয়।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে