‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে রাজকীয় অভিষেক হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির। প্রায় ২০০ কোটি রুপি বাজেটের সিরিজটি ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত ১ মে। সিরিজটিতে বহুদিন পর প্রধান চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী মনীষা কৈরালা। এ ছাড়া রয়েছেন—সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন শেহগাল, ফারদিন খান প্রমুখ।
কিন্তু প্রথমে সিরিজ নয় ‘হীরামান্ডি’ সিনেমা বানাতে চেয়েছিলেন বানসালি। আর সেখানে তাঁর প্রথম পছন্দ ছিলেন—রেখা, রানি মুখার্জি এবং কারিনা কাপুর! সম্প্রতি নিউইয়র্কে সিরিজটির প্রিমিয়ারে এসব নিয়ে কথা বলেছেন নির্মাতা।
‘হীরামান্ডি’ বানানোর চিন্তা বানসালির মাথায় আসে প্রায় ১৮ বছর আগে। তখন সিরিজ নয় সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। আর সেই সময় রেখা, রানি ও কারিনা কাপুরকে ভেবেই বানাতে চেয়েছিলেন এই ছবি। কিন্তু সে কাজ আর বাস্তবায়িত হয়নি। ১৮ বছর আগে ওই মাপের কাস্ট সহ ছবির সেট থেকে শুটিং সবকিছু করার জন্য বিপুল ব্যয়ভার হতো। তখন ভারতীয় সিনেমায় এমন প্রযোজক পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। তাই বড়পর্দার জন্য আর তৈরি করতে পারেননি ‘হীরামান্ডি’।
তবে শুধু এই তারকা বাছাইয়ে থেমে থাকেনি বানসালির স্বপ্নের প্রোজেক্ট। বারবার তা পরিবর্তন হয়ে শেষমেশ এটি সিরিজে রিলিজ হল। পরিচালক বলেন, ‘আমার মনে একাধিক অভিনেতার নাম ছিল। আমি প্রথমে রেখাজি, কারিনা কাপুর, রানি মুখার্জির কথা ভেবেছিলাম। যদিও তখন সিরিজ হবে ভাবিনি। ছবি তৈরি করব ভেবেছিলাম। এরপরে পাকিস্তানি নায়িকা মাহিরা খান, নায়ক ইমরান আব্বাস ও ফাওয়াদ খানের কথা মাথায় আসে। যেহেতু গল্পের প্লটে রয়েছে স্বাধীনতা পূর্বযুগের লাহোর।’
বর্তমান কাস্টে দীর্ঘদিন পর চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গিয়েছে মনীষা কৈরালাকে। তাঁর অভিনয়ে ধরা পড়েছে কঠোর পরিশ্রম। সিরিজে মনীষা ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন শেহগাল, অদিতি রাও এবং সানজিদা শেখ। এই সিরিজের হাত ধরেই বলিউডে ফিরলেন অভিনেতা ফারদিন খান।
এদিকে সিরিজটি দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সিরিজটির কাস্টিং দর্শকের সেভাবে পছন্দ হয়নি। মনীষা, সোনাক্ষী এরা কেউই সেরকম দাগ কাটতে পারেননি বলে সোশ্যাল মিডিয়াতে লিখছেন নেটিজেনরা। দর্শক মনীষার জায়গায় বারবার মাধুরী দীক্ষিতের নাম ভেবেছে এই ধরনের চরিত্রে। আবার অনেকেই মনে করছেন, নাচের দিক থেকেও মাধুরী বা রেখার মতো অভিনেত্রী পর্দায় এলে তা ইতিহাস সৃষ্টি করত। রেখার বিকল্প মনীষা হতে পারেন না বলেও মন্তব্য অনেকের।
উল্লেখ্য, হীরামান্ডির পর, বানসালির পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। সেখানে দেখা যাবে—আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে