আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে আরশিনগর গাঁয়ের ভেষজ চিকিৎসায় আবদুল খালেকের জুড়ি মেলা ভার। সে শুধু চিকিৎসকই নয় ওষুধ আবিস্কারের জন্যে নিয়মিত গবেষণাও করে। তার একমাত্র সহকারী মহব্বত। ভেষজ চিকিৎসা শেখার চেয়ে গুরু কন্যা লতিকার সাথে প্রেম করাটাই তার মুখ্য উদ্দেশ্য। একটু উদাসীনও সে। কোনকিছু দীর্ঘক্ষণ মনে থাকে না তাই খালেক কোন ফর্মূলায় ওষুধ বানাতে বললে সে উপাদান কম বেশি বা অন্য উপাদানে ওষুধ বানিয়ে রোগীকে দেয়। এর খেসারত রোগীদেরই দিতে হয়। তারই প্রকৃষ্ট উদাহরণ খালেকের স্ত্রী কদমা বানু। এক রোগের ওষুধ খেয়ে সে অন্য রোগে পড়ে। খালেকের ছেলে হাবলুরও একই দশা।
চোখের পাতার উপরে টিউমারের ওষুধ খেয়ে টিউমার সারলেও ডান চোখের পলক তার বার বার পড়তে থাকে। সবাই ভাবে হাবলু মানুষ দেখলেই চোখ মারে। তার প্রেমিকা সুলাপির মা বিধবা হাজেরা খাতুনও তাকে ভুল বুঝতে বাকি থাকে না। হবু জামাই চোখ মেরেছে ভেবে হাবলুর মুখে সে সজোরে কয়েকটা চড়ও বসিয়ে দেয়। এই ঘটনার রেশ পড়ে তার প্রেমের সম্পর্কে। হাবলুর সাথে সুলাপি আর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু হাবলু তার পেছনেই লেগে থাকে। এভাবে এগিয়ে যাবে গল্প।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৯ ঘণ্টা আগে