অরিজিনাল ড্রামা সিরিজ ‘এ এমন পরিচয়’র ট্রেলার প্রকাশ করেছে দক্ষিণ এশীয় কনটেন্টর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । বাংলাদেশে এই প্রথম এমন দীর্ঘ সিরিজ ফরম্যাটের কনটেন্ট আনল প্ল্যাটফর্মটি। এই ফরম্যাটে প্রতিটি সিজনের ২০টি পর্ব থাকবে যা নির্দিষ্ট সময় পরপর মুক্তি পাবে।
শ্যামল মাওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর মতো দর্শক নন্দিত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন সিরিজটিতে। সিরিজের কাহিনী নয়নতারাকে ঘিরে যে ভাই হত্যার প্রতিশোধ নিতে হাজির হন ঢাকার প্রখ্যাত মির্জা হাউজে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন তিনি ভাই হত্যার সন্দেহভাজন রুদ্রের প্রেমে পড়েন এবং হত্যা রহস্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যা তাকে বাধ্য করে ভিন্ন পথে হাঁটতে। রোমান্টিক পলিটিক্যাল থ্রিলারের ট্রেলার প্রকাশ হয়েছে। ট্রেলারটি ইতিমধ্যে দর্শকদের প্রশংসা পাচ্ছে।
‘সম্মিলিত শক্তি’ ভিশনটি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জিফাইভ স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান এবং মেধাবী অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে বাংলা কনটেন্ট নির্মাণ করছে। আর জিফাইভ গ্লোবালের হাত ধরে কনটেন্টগুলো পৌঁছে যাচ্ছে ১৯০টি দেশের দর্শকের সামনে।
এর আগে ‘কন্ট্রাক্ট’, ‘মাইনকার চিপায়’ ও ‘যদি কিন্তু তবুও’র মতো বাংলাদেশি অরিজিনালগুলো দেশে ও দেশের বাইরে বেশ দর্শকনন্দিত হয়েছে। অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টালমেন’ বিশ্বজুড়েই সাড়া ফেলেছে।
গতবছর প্রথম বাংলাদেশি অরিজিনাল ‘মাইনকার চিপায়’ মুক্তি পাওয়ার পর দর্শকদের জিফাইভ দেখার মাত্রা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে বাংলা কনটেন্টের চাহিদাই এর কারণ।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “এ এমন পরিচয়’র ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত যা জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ হিসেবে প্রথম। আমরা সবসময়ই নতুন নতুন ঘরানা ও ধারা নিয়ে কাজ করছি এবং বেশ কয়েকটি সিজন নিয়ে নতুন এই সিরিজ ফরম্যাটটি দর্শকরা সাদরে গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। ‘এ এমন পরিচয়’-এ রয়েছে জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রী এবং আকর্ষণীয় এক গল্প। বিশজুড়ে আমাদের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন ফরম্যাটটি হাজির করার জন্য এটিই উপযুক্ত কনটেন্ট।”
অরিজিনাল এই ড্রামা সিরিজটির মাধ্যমে দর্শকদের জন্য বছরজুড়ে আরো নাটক, আরো রোমাঞ্চ এবং আরো অ্যাকশনধর্মী কনটেন্ট আনার প্রত্যয় ঘোষণা করল জিফাইভ।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৬ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৭ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৭ ঘণ্টা আগে