সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এই সিরিজে আইনজীবী মোবারক হয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম। মোশাররফ ছাড়াও সিরিজটিতে ‘সুরাইয়া’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী শাহনাজ সুমি। সহশিল্পী মোশাররফ করিমে মুগ্ধ তিনি। তাঁর কথায়, ‘সেটে উনি একজন লিডারের মতো। আর মানুষ হিসেবে একেবারে মাটির কাছাকাছি।’
অভিনেত্রী শাহনাজ সুমি আজকের পত্রিকাকে বলেন, ‘পর্দায় সুরাইয়া হয়ে উঠতে পরিচালক দোদুল ভাই থেকে শুরু করে ইউনিটের সবাই অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে মোশাররফ করিম ভাইয়ের কথা বলতে চাই। উনি এমন একটা মানুষ পুরো ইউনিটকে নিয়ে একসঙ্গে এগোতে চায়।’
অভিনেত্রী আরও বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গেই আমার বেশির ভাগ দৃশ্য ছিল। আমার অভিনয় যদি কোনো জায়গায় ফল করত তখন উনি ধরিয়ে দিতেন। একসঙ্গে ইউনিট হিসেবে কাজ করার ক্ষেত্রে লিড দেন মোশাররফ ভাই। শুটিং শুরুর আগে রিহার্সালের সময় আমাকে বলেছিলেন তুমি ভালো অভিনয় করো। এটা শুনে আমার মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। আবার আরও ভালো করার চাপও সৃষ্টি হয়েছিল।’
মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ শাহনাজ সুমি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে উনি যতটা বহুরূপী মানুষ, হিসেবে ততটাই একরুপী। তিনি মাটির মানুষ। উনি একজন লিডার। সেটে প্রতিদিন তাঁকে দেখে মুগ্ধ হয়েছি।’
প্রসঙ্গত, ‘মহানগর’-এর ওসি হারুন কিংবা ‘দাগ’-এর ওসি আলমগীর চরিত্রে ওটিটি মাত করেছেন মোশাররফ করিম। এবার ওয়েব দুনিয়ায় তিনি এসেছেন আইনজীবী মোবারক হয়ে। পুরান ঢাকার এই উকিল ক্রিমিনাল ল নিয়ে কাজ করে। কিন্তু একটি মামলা জেতার পর তাঁর মনে হয়, এটা জয় নয়, এই জয়ের মধ্যে পরাজয় রয়েছে। অনুশোচনা থেকে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নেন। এরই মধ্যে নতুন একটি ঘটনা তাঁকে নাড়া দেয়। আবার ফিরে আসেন নিজ পেশায়। এমন কাহিনি নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই সিরিজের নাম ‘মোবারকনামা’। ৮ পর্বের এই সিরিজ বানিয়েছেন গোলাম সোহরাব দোদুল।
মোশাররফ করিম ও শাহনাজ সুমি ছাড়াও মোবারকনামা সিরিজে আরও অভিনয় করেছেন—শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা প্রমুখ।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৫ ঘণ্টা আগে