
প্রযোজনা প্রতিষ্ঠান এভিএফের হাত ধরে অনেক দিন পর ছোট পর্দায় ফেরেন দিতিপ্রিয়া রায়। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে জিতু কামালের সঙ্গে তাঁর জুটি প্রথম থেকেই নজর কাড়ে। তবে জিতু ও দিতিপ্রিয়ার ব্যক্তিগত কলহের কারণে বারবার খবরের শিরোনামে উঠে আসছিল চিরদিনই তুমি যে আমার। সব মিলিয়ে ধারাবাহিকটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। এবার সে অনিশ্চয়তা আরও তীব্র হলো। সিরিয়াল ছেড়ে বেরিয়ে গেলেন দিতিপ্রিয়া।
শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে চিরদিনই তুমি যে আমার ছেড়েছেন দিতিপ্রিয়া। এ সিরিয়াল করতে গিয়ে জিতু কামালের সঙ্গে তাঁর দফায় দফায় কলহ হয়েছে। প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ বারবার মীমাংসার চেষ্টা করেছে। কিন্তু ফল হয়নি। কোনোভাবেই আর জিতুর সঙ্গে অভিনয় করতে চাননি দিতিপ্রিয়া।
ঝগড়ার পর দুজনে একসঙ্গে শট দেননি। কারণ দিতিপ্রিয়া নাকি বলেছিলেন, তাঁর গায়ে যেন হাত না দেন জিতু। সেই কারণে অপমানিত হয়ে একসময় ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জিতু। পরে চ্যানেলের হস্তক্ষেপে আবার ফেরেন শুটিংয়ে। তবে জিতুর যোগদানের পরই জানা যায়, মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন দিতিপ্রিয়া। বলেছেন, শারীরিক ও মানসিক অপারগতার জন্য তিনি আর সিরিয়ালটি করতে পারছেন না। আর্টিস্ট ফোরাম একাধিক বৈঠকের পর গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাধারণত কোনো কাজ ছাড়তে গেলে দুই মাসের নোটিশ দিতে হয়। তবে দিতিপ্রিয়ার শারীরিক এবং মানসিক অসুস্থতার কথা মাথায় রেখে সেটা ১৫ দিন করা হয়েছে। ১৫ দিন পর এ সিরিয়ালের সঙ্গে সম্পর্কচ্ছেদ হবে অভিনেত্রীর। তাঁর জায়গায় নতুন নায়িকা খুঁজছে চ্যানেল কর্তৃপক্ষ।
গত আগস্ট মাসে একটি ফেসবুক পোস্ট থেকে জিতু ও দিতিপ্রিয়ার দ্বন্দ্বের সূত্রপাত। সিরিয়ালের প্রমোশনের জন্য জিতু কামাল ফেসবুকে শুটিংয়ের একটি ছবি পোস্ট করেন। তা দেখে দিতিপ্রিয়ার মনে হয়, ছবিটি ‘ইনঅ্যাপ্রোপ্রিয়েট’। তিনি বিষয়টি প্রোডাকশন হাউসকে জানালে ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন জিতু। কিন্তু এখানেই বিষয়টি থেমে থাকেনি। একসঙ্গে জুটি হয়ে অভিনয় করলেও শুটিংয়ে পরস্পরের সঙ্গে কথা বলতেন না জিতু ও দিতিপ্রিয়া। তবে একসময় বরফ গলে। হোয়াটসঅ্যাপে টুকটাক কথা শুরু হয় তাঁদের।
সেই আলাপই কাল হয়। জিতুর একটি কথা আপত্তিকর ঠেকে দিতিপ্রিয়ার কাছে। তিনি বিষয়টি নিয়ে লম্বা পোস্ট করেন ফেসবুকে। অন্যদিকে, নিজের অবস্থান পরিষ্কার করতে জিতু কামালও ফেসবুক পোস্টের আশ্রয় নেন। দিতিপ্রিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে তাঁর কী কথা হয়েছিল, ফাঁস করে দেন সেই স্ক্রিনশট। এরপর কয়েক মাস একসঙ্গে শুটিং করলেও দুজনের দূরত্ব কেবলই বেড়েছে।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৭ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে