ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০ ’। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে এ উৎসব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে সদ্যপ্রয়াত অভিনেতা আহমেদ রুবেল অভিনীত চলচ্চিত্র ‘প্রিয় সত্যজিৎ’। প্রসূন রহমান পরিচালিত চলচ্চিত্রটির আজকের প্রদর্শনী আহমেদ রুবেলের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন নির্মাতা।
উৎসবের প্রথম দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এ ছাড়া আজ প্রথম দিনে সকাল ১০টায় প্রদর্শিত হয়েছে জহির রায়হানের ‘কখনো আসেনি’, বেলা ১টায় তারেক মাসুদের ‘অন্তর্যাত্রা’ ও আজকের সবশেষ চলচ্চিত্র হিসেবে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। উৎসবে আরও প্রদর্শিত হবে ‘হুব্বা’, ‘প্রহেলিকা’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘জাস্ট অ্যা জোক ডার্লিং’ সহ ২০টি চলচ্চিত্র।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়। এ ছাড়া ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হন অভিনেতা আহমেদ রুবেল। শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি।
এই সিনেমায় একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তাঁর সঙ্গে আরও আছেন মৌটুসী বিশ্বাস, সাইদ বাবু, সংগীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ। ইমেশন ক্রিয়েটরের ব্যানারে এটি প্রযোজনাও করেছেন নির্মাতা প্রসূন রহমান।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৫ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৫ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৫ ঘণ্টা আগে