
২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু হয় আফরান নিশোর। এ বছর এসেছে তাঁর আরেক সিনেমা ‘দাগি’। সিনেমায় পা রাখার পর আর ওয়েব কনটেন্টে অভিনয় করেননি নিশো। শুধু সিনেমা নিয়েই ব্যস্ত ছিলেন। অবশ্য, সুড়ঙ্গ মুক্তির দুই মাস পর হইচইয়ে এসেছিল ‘সাড়ে ষোল’ সিরিজ। সুড়ঙ্গর আগেই এটির শুটিং করছিলেন নিশো।
পর পর দুই সিনেমায় অভিনয়ের পর আবার ওটিটিতে ফিরলেন আফরান নিশো। প্রায় ৩ বছর পর করলেন কোনো ওয়েব সিরিজের কাজ। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা। এটি অভিনেত্রীর প্রথম ওয়েব সিরিজ।
এর আগে ‘পুণর্জন্ম’, ‘প্রায়শ্চিত্ত’, ‘শেষ দেখা’, ‘চম্পা হাউস’, ‘রেডরাম’, ‘ভুলজন্ম’সহ অনেক কাজে ভিকি জাহেদের পরিচালনায় অভিনয় করেছেন আফরান নিশো। আকা সিরিজের মাধ্যমে আবারও একত্র হয়েছেন এই অভিনেতা-নির্মাতা জুটি।
আকা সিরিজের শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশেলে নির্মিত হয়েছে সিরিজটি।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আগে অনেক থ্রিলার বানিয়েছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। নিশো ভাইয়ের সঙ্গে এর আগে অনেক কাজ করেছি, তবে এই প্রথম কোনো সিরিজ করলাম আমরা। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই স্পেশাল। সব মিলিয়ে আকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।’
হইচই জানিয়েছে, সেপ্টেম্বর মাসে এ প্ল্যাটফর্মে মুক্তি পাবে আকা সিরিজটি।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৭ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৮ ঘণ্টা আগে