গত বছরের আজকের এই দিনে মারা গিয়েছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। কলকাতায় কনসার্ট করতে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ২৬ বছরের বলিউড ক্যারিয়ারে কে কে তামিল, তেলেগু, মালায়লামসহ আরও বেশ কিছু ভাষায় গান গেয়েছেন তিনি। গান গেয়েছেন মারাঠি ভাষায়ও।
মারা যাওয়ার দুই মাস আগে শেষ মারাঠি গান রেকর্ড করেছিলেন কেকে, যা থাকবে আসন্ন মারাঠি ছবি ‘আমব্রেলা’য়। কেকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই গান প্রকাশ করেছে ‘আমব্রেলা’ টিম। বর্তমানে এই গান ঝড় তুলেছে শ্রোতাদের মনে। এটি কেকের গাওয়া শেষ মারাঠি গান।
কেকের রেকর্ড করা এই শেষ গানের সংগীত পরিচালনা করেছেন সন্তোষ মুলেকার। গানের নাম ‘একান্ত হাওয়া’।
সন্তোষ মুলেকার সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, ‘আমি তাঁর সঙ্গে বেশ কয়েকটি কনসার্টে পিয়ানো বাজিয়েছি। তিনি একজন দুর্দান্ত মানুষ ছিলেন। আমি অবশ্যই শেয়ার করব যে, মারাঠি সিনেমার প্রতি কেকের অপরিসীম ভালোবাসা ছিল এবং তিনি খুব ভালোভাবেই মারাঠি ভাষায় কথা বলতে পারতেন।’

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে