সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে সংহতি জানিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর লিডার জিয়াউর রহমান। তিনি মনে করছেন, কোটাব্যবস্থা মানেই এক্সট্রা বেনিফিট দেওয়ার রাস্তা।
ফেসবুক পোস্টে জিয়া লিখেছেন, ‘‘‘কোটা ব্যবস্থা’’ মানেই এক্সট্রা বেনিফিট দেওয়ার রাস্তা। মেধার বাইরেও আলাদা করে বিশেষ ক্ষেত্র অফার, যাতে বঞ্চিত গোষ্ঠী সুবিধা পায় কিংবা অসাধারণ/বিশেষ অবদানের জন্য, নিজের চূড়ান্ত স্যাক্রিফাইসের জন্য পরিবার বেনেফিটেড হয়। স্বাধীনতার ৫০ বছর পরও এই এক্সারসাইজটা করার যুক্তিসংগত কোনো কারণ নেই।’
মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে জিয়া আরও লিখেছেন, ‘মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে আছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু লক্ষ করুন, নিশ্চয়ই মুক্তিযোদ্ধা বা ওনাদের নিকটাত্মীয় তরুণ নয়। বঞ্চিত গোষ্ঠীর বিবেচনাতেও একই রকম ইক্যুয়েশন আছে। তার মানে, কোটাব্যবস্থা একটা প্রবল মিসইউজের রাস্তা তৈরি করা ছাড়া এখন আর কোনো ভূমিকা রাখছে না। মাঝখান থেকে মেধাবী, যোগ্য তরুণ হারাচ্ছে তার সুযোগ। ফ্রাস্ট্রেশন নিয়ে পাড়ি দিতে হচ্ছে তার দৈনন্দিন জীবন।’
পোস্টের শেষে জিয়া লিখেছেন, ‘কোটাব্যবস্থা থেকে তরুণ সমাজকে মুক্ত করা হোক। মেধা ও যোগ্যতা স্বীকৃতি পাক। এটা অনস্বীকার্য যে, আমাদের দেশে সঠিক জায়গায় যোগ্য মানুষের অভাব আছে। বঞ্চিতকে বেনিফিট দিতে গিয়ে যোগ্য কাউকে বঞ্চিত করা কোনো সুফল নিয়ে আসে না।’

মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
২৩ মিনিট আগে
অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
১ ঘণ্টা আগে
পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো আবার ফিরে আসছে নতুন সংগীত আয়োজনে। কেউ কেউ আবার নতুন গানের সঙ্গে মিক্স করছেন পুরোনো জনপ্রিয় গানের অংশ। গত বছরের শেষ দিকে নিজের পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
২ ঘণ্টা আগে
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। আজ বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৭ ঘণ্টা আগে