ভারতীয় গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
কেকের মৃত্যুবার্ষিকীতে আজ মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত বলিউড সিনেমা ‘সাভি’। অনিল কাপুর, দিব্যা খোসলা ও হর্ষবর্ধন রানে অভিনীত সাভি সিনেমায় থাকছে কেকের গাওয়া শেষ গান। প্রয়াত হওয়ার সাত দিন আগেই গানটি রেকর্ড করেছিলেন কেকে।
‘সাভি’র ট্রেলার মুক্তি পাওয়ার পরই প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ছবিতে প্রয়াত গায়ক কেকের রেকর্ড করা শেষ গানটি অন্তর্ভুক্ত থাকছে। এই গান রেকর্ড করার পরই চলে যান গায়ক।
বলিউডের প্লেব্যাকের আগে সাড়ে তিন হাজার জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন কেকে। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অব ইন্ডিয়া’ গেয়েছেন তিনি। জিৎ গাঙ্গুলি, প্রীতম চক্রবর্তী, রাজেশ রোশন, সন্দেশ শান্দিলিয়া, বিশাল শেখর, ইসমাইল দরবার, নাদিম-শ্রাবণ, সাজিদ-ওয়াজিদ, শান্তনু মৈত্রের মতো জনপ্রিয় ও গুণী সংগীত পরিচালকদের সুরে গেয়েছেন কেকে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও মারাঠি ছবিতেও গেয়েছেন তিনি।
৬ বছরের বলিউড ক্যারিয়ারে কেকে ‘তাড়াপ তাড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘কেয়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘আঁখো মে তেরি’র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
৬ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
৬ ঘণ্টা আগে
মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১৯ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ দিন আগে