অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। প্রখ্যাত এই সংগীত পরিচালক ইদানীং আগের তুলনায় খুব কম কাজ করছেন। প্রিন্স মাহমুদের সর্বশেষ তিনটি গান ‘কবি’ গেয়েছেন এলিটা করিম। ‘একাকিত্বের কোনো মানে নেই’ গেয়েছেন মিনার রহমান। আর সর্বশেষ তানজির তুহিন গেয়েছেন ‘আলো’।
এরপর প্রিন্স মাহমুদের নতুন কোনো গানের খবর পাওয়া যায়নি। তিনি বলছেন, ‘গানগুলো করার পর নতুন করে আর গান করতে পারছিলাম না। মনের মতো গান হচ্ছিল না। আমার কাছে যে গান শিল্পী আশা করেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। মনে হয় যদি পেছনের গানটিকে অতিক্রম করতে না পারি! এই সমস্যা আমার ছাব্বিশ বছর ধরে।’
সব সংশয় কাটিয়ে আবারও নতুন গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। একটি নয়, তিন–তিনটি। এ বছরই প্রকাশ পাবে সেগুলো। তিনি আশা করছেন, বরাবরের মতো এই গানগুলোও পছন্দ করবেন দর্শকেরা।
মাঝে বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাংলা গানের এই প্রখ্যাত গীতিকবি ও সংগীত পরিচালক। তবে কাউকে জানাননি সে খবর।
প্রিন্স মাহমুদ বলছেন, ‘কাউকে বুঝতে দিইনি শরীরটা এর ভেতরে খারাপ হয়েছিল, ভালো রকম খারাপ।’ অসুস্থতা কাটিয়ে উঠে নতুন গান তৈরির দিকে আরও বেশি মনোযোগী হয়েছেন প্রিন্স মাহমুদ।
বিভিন্ন সময় অনেক শিল্পীকে কথা দিয়েছিলেন, তাঁদের জন্য নতুন গান বানাবেন। কিন্তু হয়ে উঠছিল না। অসুস্থতা থেকে ফিরে প্রিন্স মাহমুদের মনে হয়েছে, বাকি কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। বলছেন তিনি, ‘আগামী দুই বছর যদি বাঁচি, সবার গান করে দিয়ে যাব। সত্যিই দিয়ে যাব।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে