বর্তমান সময়ের দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড তালপাতার সেপাই প্রকাশ করতে যাচ্ছে নতুন গান। গত সোমবার নিজেদের ফেসবুক পেজে ‘প্রেমিক প্র্যাক্টিকাল’ শিরোনামের গানটির মুক্তির ঘোষণা দেয় ব্যান্ডটি। কৃতী রায়ের লেখা গানটি তালপাতার সেপাই ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আগামী ৯ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায়।
ব্যান্ডটি জানিয়েছে, ডার্ক কমেডি ঘরানার গানটিতে বর্তমানের আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে। বর্তমান সময়ের সমাজব্যবস্থা থেকে প্রেম, সবকিছুই নিয়েই গান ‘প্রেমিক প্র্যাক্টিকাল’।
তিনজন নিয়ে গানের দল। নামটাও বেশ অদ্ভুত—তালপাতার সেপাই। কলকাতার প্রীতম দাস, সুমন ঘোষ শুরু করলেও এরপর যোগ দেন কৃতী রায়। প্রীতম দাস আর সুমন ঘোষ মঞ্চ সামলালেও ব্যান্ডটির গীতিকবির দায়িত্বে রয়েছেন কৃতী রায়। প্রথমদিকে পুরোনো জনপ্রিয় গান কভার করলেও পরবর্তী সময়ে মৌলিক গানও প্রকাশ করেছেন তাঁরা।
‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহর’, ‘কালবোশেখীর পদ্য’ কিংবা ‘আমি শুধু খুঁজেছি তোমায়’—গানগুলোয় তাঁদের সহজাত গায়কি আর প্রাণবন্ত উপস্থিতিতে বুঁদ হয়েছেন দর্শক। পশ্চিমবঙ্গ ছাপিয়ে তালপাতার সেপাইয়ের জনপ্রিয়তা তাই পৌঁছে গেছে বাংলাদেশেও।
গত বছর দুইবার বাংলাদেশ মাতিয়ে গেছে ব্যান্ডটি। গত ১৫ জুন ‘তালপাতার সেপাই লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট গাইতে আসে ব্যান্ডটি। এর কিছুদিন পর ৬ জুলাই ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও বাংলাদেশের অর্ণবের সঙ্গে মঞ্চ মাতিয়ে গেছে ব্যান্ডটি।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৪ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৫ ঘণ্টা আগে