সুরকার ও সংগীতশিল্পী হৃদয় খানের সুরে নতুন গান গাইলেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানের শিরোনাম ‘নেই অধিকার’। র্যাপার তওফিক আহমেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন হৃদয় খান। চন্দন রায় চৌধুরীর নির্দেশনায় মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে। ভিডিওতে লিজার সঙ্গে মডেল হয়েছেন মোহতারাম বিল্লাহ।
ফেসবুকে নতুন গানের খবর জানিয়ে লিজা লেখেন, ‘এ এক হারিয়ে যাওয়ার গান, এক নীরব বেদনার গল্প, যেখানে ভালোবাসা আছে, কিন্তু দাবি নেই। এ ধরনের গান নিয়ে এটি আমার প্রথম যাত্রা। আশা করি, নেই অধিকার আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। অপেক্ষায় থাকুন, শিগগিরই আসছে আমাদের ভালোবাসার গান।’
নতুন এই গান নিয়ে সানিয়া সুলতানা লিজা বলেন, ‘নেই অধিকার গানটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। কারণ, আমি যে ধরনের গান করি, সেখান থেকে বের হয়ে ভিন্ন কিছুর চেষ্টা করা হয়েছে। র্যাপার তওফিক আহমেদের লেখা গানের কথাগুলো মন ছুঁয়ে যাবে। সেই কথার ওপর দারুণ সুর বসিয়েছেন হৃদয় খান। কক্সবাজারে ধারণ করা ভিডিওটিতে সেই কথাগুলোকে জীবন্ত করে তুলেছেন পরিচালক চন্দন রায় চৌধুরী। ভিডিওতে নির্মাতা আমাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমিও চেষ্টা করেছি তাঁর নির্দেশনা অনুযায়ী কাজ করতে। সব মিলিয়ে নেই অধিকার গানটি আমার ভালো লেগেছে। আশা করছি দর্শক শ্রোতাদেরও ভালো লাগবে।’
লিজা জানান, আগামীকাল তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নেই অনুরোধ গানের মিউজিক ভিডিও।
অন্যদিকে, ছোটদের গানের রিয়েলিটি শো আরটিভি লিটল স্টারের বিচারকের দায়িত্ব পালন করছেন লিজা। কয়েক মাস আগে ইউরোপে সংগীত সফর করে এসেছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে ২৫ দিনের ইউরোপ ট্যুরে লিজা সংগীত পরিবেশন করেছেন ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনে।
কয়েক বছরের জল্পনা ও কঠোর গোপনীয়তার পর অবশেষে প্রকাশ পেল রামায়ণ সিনেমার প্রথম ঝলক। রাম চরিত্রে রণবীর কাপুরের কিছু মুহূর্ত প্রকাশ করা হয়েছে প্রায় তিন মিনিটের ভিডিওতে।
১ ঘণ্টা আগে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।
৩ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘লাক্স সুপার স্টার’-এর মুকুট। কিন্তু জমকালো এই গ্র্যান্ড গালার ঠিক আগমুহূর্তে ঘটল এক বিপত্তি। আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফিটি পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
৮ ঘণ্টা আগে