
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
এক ভিডিও বার্তায় পড়শী বলেন, ‘২০২৪ সালের রিয়াদ সিজনে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। ২৩ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে আমার ব্যান্ড বর্ণমালাকে নিয়ে প্রবাসী বাঙালিদের গান শোনাব। এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। সবাইকে আমন্ত্রণ।’
গত ১০ আগস্ট এই অনুষ্ঠানটি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়া কথা ছিল। শেষ মুহূর্তে অনিবার্য কারণে কনসার্টটি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে রিয়াদে হচ্ছে আয়োজনটি। ২১ নভেম্বর সৌদির উদ্দেশে ব্যান্ড সদস্যদের নিয়ে ঢাকা ছাড়ার কথা রয়েছে পড়শীর।
এদিকে চলতি বছর থেকে নিজের ইউটিউব চ্যানেলে মন দিয়েছেন পড়শী। উদ্যোগ নিয়েছেন নিজের চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করার। সেই লক্ষ্যে সম্প্রতি নতুন একটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি। ‘কথা একটাই’ শিরোনামের গানটিতে পড়শীর সঙ্গে গেয়েছেন ইমরান মাহমুদুল। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজনও করেছেন ইমরান। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
নতুন গান নিয়ে পড়শী বলেন, ‘আমার ইউটিউব চ্যানেলের জন্য নিয়মিত গান করছি। চলতি বছর দুটি গান প্রকাশ পেয়েছে। কথা একটাই তৃতীয় গান। এর আগে ইমরান ভাইয়ের সঙ্গে আমার গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। নতুন গানটিও সবার ভালো লাগবে বলে আমার ধারণা।’

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১১ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১১ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১১ ঘণ্টা আগে