২০০০ সালে প্রকাশিত হয় সংগীতশিল্পী স্বীকৃতির প্রথম একক অ্যালবাম ‘হৃদয়ে শিহরণ’। সংগীতজীবনের ২৫ বছর পার করে এখন তাঁর ২৬-এ পা। প্রথম অ্যালবামের পর প্রকাশিত হয়েছে আরও সাতটি অ্যালবাম। বহু মৌলিক গানের পাশাপাশি সিনেমার জন্য গেয়েছেন প্রায় সাড়ে ৫০০ গান।
দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও স্বীকৃতি অংশ নিয়েছেন অসংখ্য অনুষ্ঠানে। গান গাইতে যুক্তরাষ্ট্রেই গিয়েছেন ২৯ বার। এ ছাড়া যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, ভারত, সিঙ্গাপুর, কাতার, মালয়েশিয়াসহ বহু দেশে গান গেয়ে মুগ্ধ করেছেন প্রবাসী বাংলাদেশিদের।
‘মায়ের সম্মান’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন স্বীকৃতি। ‘পানের জর্দা’ তাঁর কণ্ঠের অন্যতম জনপ্রিয় আইটেম গান। এবার ঈদে ‘তছনছ’ সিনেমায় তাঁর গাওয়া ‘আমায় দেখে পাশের মানুষ’ শিরোনামের আইটেম গানটিও জনপ্রিয় হয়েছে। পাশাপাশি ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছে তাঁর মৌলিক গান ‘বাজে মনে বীণ’।
স্বীকৃতির গানে হাতেখড়ি তাঁর মা রমিসা বেগম ও বড় বোন ফেরদৌসীর কাছে। এরপর নানা সময়ে তালিম নিয়েছেন ভবেশ চন্দ্র দাস, হেলাল, রঘুনাথ, বাবলু, সুনীল কুমার মন্ডলের কাছে। কিংবদন্তি সুরস্রষ্টা খন্দকার নূরুল আলমের কাছেও গানের তালিম নিয়েছেন দীর্ঘদিন। গান গেয়ে পেয়েছেন নানা সম্মাননা।
দীর্ঘ সংগীতজীবনের কথা বলতে গিয়ে স্বীকৃতি বলেন, ‘২৫ বছরের বেশি সময়ের পেশাগত সংগীতজীবনে আমি কোটি কোটি মানুষের যে ভালোবাসা পেয়েছি, তার কোনো তুলনা হয় না, ব্যাখ্যা হয় না। আজীবন সংগীতকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, যত দিন বেঁচে থাকব, গান নিয়েই থাকব।’

মুম্বাইয়ের রাস্তায় নতুন বিলাসবহুল গাড়ি চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে নতুন গাড়ি কেনার এই আনন্দের মাঝেই তাঁর বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে আকস্মিক প্রস্থান এবং বিপুল অংকের আর্থিক ক্ষতির অভিযোগ নিয়ে তৈরি হওয়া আইনি বিতর্ক নতুন মোড় নিয়েছে।
৩৬ মিনিট আগে
চারদিকে বাজছে যুদ্ধের ডামাডোল। ইউক্রেন-রাশিয়া থেকে শুরু করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান। নিজেদের শক্তি প্রমাণ করতে মরিয়া সবাই। সেই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বব্যাপী। এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সরব সারা বিশ্বের শান্তিকামী মানুষ। এবার বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহ্বানের বাণী ফুটে উঠল শিরোনামহীন...
১ ঘণ্টা আগে
প্রকাশ রাজ কেবল সিনেমার পর্দায় জাঁদরেল খলনায়ক হিসেবেই জনপ্রিয় নন, ভারতের রাজনৈতিক অঙ্গনেও প্রভাবশালী এক নাম। ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার ও ডানপন্থী রাজনীতির অন্যতম কট্টর সমালোচক হিসেবে পরিচিত প্রকাশ। এবার তিনি ককরোচদের দলে যোগ দিয়ে যুবসমাজকে নিজেদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বার্ষিক নাট্যোৎসবের আয়োজন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। ১৭ থেকে ১৯ জুন প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হবে এই নাট্যোৎসব। তিন দিনব্যাপী এই আয়োজনে দেখা যাবে দেশীয় ও বিশ্বনাট্যের নির্বাচিত ছয়টি নাটক।
২ ঘণ্টা আগে