গানের মানুষ হিসেবেই বেশি পরিচিত শায়ান চৌধুরী অর্ণব। তিনি গান লেখেন, তাতে সুর দেন, সংগীত পরিচালনা করেন এবং সেই গান তুলে নেন কণ্ঠে। চিত্রশিল্পী হিসেবেও সুনাম রয়েছে তাঁর। এবার অর্ণবের নামের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পরিচিতি। এবারের একুশে বইমেলায় প্রথমবারের মতো লেখক হিসেবে হাজির হচ্ছেন তিনি।
বইটির নাম রাখা হয়েছে অর্ণবের জনপ্রিয় গানের নামানুসারে। ‘হোক কলরব’ নামের গীতিকবিতার বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন অর্ণবের বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী। জানা গেছে, অর্ণবের সুর করা গানগুলো স্থান পেয়েছে এতে। সঙ্গে থাকছে গান তৈরির পেছনের গল্প। বিদেশি শ্রোতাদের কাছে পৌঁছাতে বাংলার পাশাপাশি রাখা হয়েছে প্রতিটি গানের ইংরেজি অনুবাদ।
বইটি নিয়ে অর্ণব বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছা ছিল সবার জন্য আমার সুর করা গান নিয়ে একটা বই বের করব ইংরেজি ট্রান্সলেশনসহ, যাতে সব শ্রোতা আমার গানগুলোর সঙ্গে আরও বেশি রিলেট করতে পারে। এ বছর অমর একুশে বইমেলায় আসছে আমার সুর করা গানের বই হোক কলরব।’
বইটি সম্পর্কে প্রকাশক জানিয়েছেন, ‘একজন শিল্পীকে আলাদা করে তাঁর বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি শিল্পের মধ্যে তাঁর জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। হোক কলরব বইটিও তেমন এক পরোক্ষ বায়োগ্রাফি, যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটা গুটিগুটি অক্ষরে ছাপানো হয়েছে। বইটির দাম ৩৫০ টাকা। এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে বইয়ের প্রি-বুকিং।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৬ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৬ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৬ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে