বিটিভির নিজস্ব এবং নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এবার অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা এবং রেশমি মির্জা। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার।
সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘একটা সময় ছিল, যখন আমরা গান বলতে কেবল শোনার উপযোগী গানকেই বুঝতাম। অর্থাৎ ক্যাসেটের অডিও গান। আর এখন গানের সঙ্গে যুক্ত হয়েছে চমৎকার সব ভিডিও। এই অনুষ্ঠানে সেই প্রথম থেকেই প্রচার হয়ে আসছে দৃষ্টিনন্দন সেসব ভিডিও। এই পর্বেও এর ব্যতিক্রম হবে না। তাই আশা করছি পর্বটি সবার কাছে উপভোগ্য হবে।’ আর প্রযোজক সৈয়দা ফারহানা হাসান বলেন, ‘বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিয়ে সক্ষম হয়েছে। আশা করছি এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।’

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৮ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৮ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৯ ঘণ্টা আগে