৫০ বছর আগে রেকর্ড করা পপতারকা জন লেনন ও ইয়োকো ওনো দম্পতির অপ্রকাশিত একটি ক্যাসেট নিলামে ৫৮ হাজার ৩০ ডলারে (প্রায় ৫০ লাখ টাকা) বিক্রি হয়েছে। ক্যাসেটটি লেননের বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার কয়েক মাস আগে রেকর্ড করা হয়েছিল। গতকাল মঙ্গলবার ডেনমার্কের কোপেনহেগেনে এটি নিলামে ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩৩ মিনিটের এই ক্যাসেটে বিশেষত রয়েছে লেনন ও ইয়োকো ওনো দম্পতির একটি সাক্ষাৎকার। সঙ্গে রয়েছে বিটলসের অপ্রকাশিত গান ‘রেডিও পিস’সহ বেশ কয়েকটি গান। এই ১৯৭০ সালে ডেনমার্কের চার কিশোর একটি স্কুল ম্যাগাজিনের জন্য এই সাক্ষাৎকার ও গানের রেকর্ডটি করেছিলেন। তখনো তাঁরা জানতেন না দ্য বিটলস দলটি ভেঙে যাবে।
কোপেনহেগেনে নিলাম হাউসের ব্রুন রাসমুসেন লেনন দম্পতির সঙ্গে সাক্ষাৎকারের যে টেপ নিলামে উঠেছে, ছবিসহ তার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ থেকে ৪৭ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছিলেন। পরে অবশ্য এটি এর চেয়েও বেশি দামে বিক্রি হয়। যিনি নিলামে ক্যাসেটটি কিনেছেন, তাঁর পরিচয় অবশ্য পাওয়া যায়নি। এই ক্যাসেটের সঙ্গে তিনি অবশ্য সে সময়ের ওই চার স্কুল শিক্ষার্থীর সঙ্গে লেননের ছবি, স্কুল ম্যাগাজিনের একটি কপিও কিনেছেন। সব মিলিয়েই নিলাম ডাকা হয়েছিল।
রেকর্ডটি ধারণ করেছিলেন কার্সটেন হোজেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল। সে সময়ে তারা ছিলেন ১৬ বছরের কিশোর। তাঁরা সে সময় মূলত লেনন ও ওনোর বিশ্বশান্তি নিয়ে বিভিন্ন কাজের ভক্ত ছিলেন। তারাও কীভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারেন—এমন একটি প্রশ্ন রেখেছিলেন তাঁরা জন লেননের কাছে। উত্তরে লেনন বলেন, ‘আমরা যা করি, তা অনুসরণ করুন। ভাবুন, আমি স্থানীয়ভাবে কী করতে পারি?’
ক্যাসেটটিতে লেনন দম্পতি যুদ্ধ বিদ্বেষের তাঁদের শান্তির প্রচার অভিযানের কথা, বিটলসকে কীভাবে তারা সাজিয়েছেন সে কথা এ নিয়ে কিছু হতাশার কথাসহ তাঁর লম্বা চুল নিয়েও নানান ধরনের আলোচনা রয়েছে। এই আলোচনার ফাঁকেই গিটার তুলে নেন লেনন। তারপর গান সেই বিখ্যাত গান—‘গিভ পিস এ চান্স’ গানটি, যা রয়েছে এই ক্যাসেটে। এ ছাড়া এই ক্যাসেটে তাঁদের ‘রেডিও পিস’ গানটিও রয়েছে।
লেনন দম্পতি তাঁদের শান্তি প্রচার অভিযানের অংশ হিসেবে ‘রেডিও পিস’ গানটি লিখেছিলেন এবং তাঁরা এই নামে একটি রেডিও স্টেশনও খুলতে চেয়েছিলেন, যা অসম্পূর্ণই থেকে গেছে। সে সময় লেননের গানে প্রজন্মের মধ্যে শান্তি প্রতিষ্ঠার অনুপ্রেরণা জুটেছে। লেনন তাঁর গানে যুদ্ধের বিপরীতে শান্তির আবহ ছড়িয়ে দেওয়ার কাজটিই করেছেন। বিশ্বব্যাপী নানা যুদ্ধ, দুঃসময়ে তাঁর গান মানুষের কাছে এসেছিল শান্তির বার্তা হয়ে। এই ক্যাসেট লেননের প্রচণ্ড ভক্ত বা অনুসারীদের মধ্যেই কেউ সংগ্রহে রাখবেন বলে মনে করেন বিশ্লেষকেরা।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৩ ঘণ্টা আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
৩ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
৩ ঘণ্টা আগে
সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন
৪ ঘণ্টা আগে