কনসার্ট ফর বাংলাদেশের ৫৫ বছর পূর্তি

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এ দেশের মুক্তিকামী মানুষের আর্তনাদ ব্যথিত করেছিল কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করকে। প্রিয় বন্ধু সাবেক বিটলস সদস্য জর্জ হ্যারিসনের সামনে এ দেশের মানুষের মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন তিনি। তহবিল সংগ্রহের জন্য পরিকল্পনা করেন একটি কনসার্ট আয়োজনের।
১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। দুটি শোতে প্রায় ৪০ হাজার মানুষের সামনে পারফর্ম করেন বিশ্বসংগীতের রথী-মহারথীরা। অনুষ্ঠানে রবিশঙ্কর ও আলী আকবর খাঁ পরিবেশন করেন ‘বাংলা ধুন’, যা ছিল বাংলাদেশের লোকজ সুরের ওপর ভিত্তি করে তৈরি এক রাগ। জর্জ হ্যারিসন গেয়েছিলেন ঐতিহাসিক একক গান ‘বাংলাদেশ’। আরও পরিবেশনায় ছিলেন বব ডিলান, রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেলের মতো তারকারা।
ঐতিহাসিক সেই কনসার্ট ফর বাংলাদেশের ৫৫ বছর পূর্তি উপলক্ষে সংগীতায়োজক জাহাঙ্গীর আলম শ্রাবণ প্রকাশ করলেন ‘দ্য লিগ্যাসি’ শিরোনামে সংগীতচিত্র। এটি তৈরি হয়েছে পণ্ডিত রবিশঙ্করের ‘বাংলা ধুন’ এবং সত্যজিৎ রায়ের ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ গানটির সমন্বয়ে। এতে সেতার বাজিয়েছেন জাহাঙ্গীর আলম শ্রাবণ এবং কণ্ঠ দিয়েছেন মাহমুদুল হাসান, সাজিয়া সুলতানা পুতুল ও বর্ণালী সরকার। অরেঞ্জবিডির সহযোগিতায় নির্মিত সংগীতচিত্রটি অরেঞ্জবিডি এবং কাভারড বাই শ্রাবণ নামের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম শ্রাবণ বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য শুধু একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা নয়; বরং নতুন প্রজন্মের কাছে কনসার্ট ফর বাংলাদেশের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংগীতের মাধ্যমে বিশ্বমানবতার বার্তা পৌঁছে দেওয়া। এই সংগীতচিত্র পণ্ডিত রবিশঙ্করের অসামান্য অবদান এবং সত্যজিৎ রায়ের সৃষ্টিশীলতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন।’

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা কনসার্ট ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির...
২ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় দেশ গড়তে জুলাই জাগরণ প্ল্যাটফর্ম।
১ দিন আগে
সংগীতসফরে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত ২৬ জুলাই মিশিগান থেকে শুরু হয়েছে কনার এই সফর। দুই মাসের বেশি সময়ের এই ট্যুরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ১৯টি কনসার্টে গাইবেন তিনি।
১ দিন আগে
অর্ধযুগের বেশি সময় পর সিনেমায় ফিরছেন আমিন খান। ‘গুলশানের চামেলি’ নামের তারকাবহুল সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মহরত অনুষ্ঠানে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম।
১ দিন আগে