ঢাকা: প্রথম সন্তানের মা হলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। শনিবার দুপুরে তার ঘরে নতুন অতিথি এসেছে। ছেলের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানান এই গায়িকা। শ্রেয়ার পোস্টের পর সকলের শুভেচ্ছা ও আদরে ভরে উঠেছে।
আজ দুপুরে ভগবান আমাদের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছেন…একটি ফুটফুটে ছেলে! এটা একদম আলাদা অনুভূতি। যা আগে কখনও হয়নি। শিলাদিত্য, আমি, আমাদের পরিবার খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট সদস্যকে আশীর্বাদ ও ভালোবাসা দেওয়ার জন্য।
শ্রেয়া ঘোষাল, মা হওয়ার অনুভূতি জানিয়ে
এর আগে ৪ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে শ্রেয়া জানিয়েছিলেন, ‘আমাদের সন্তান শ্রেয়াদিত্য আসছে। আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে শিলাদিত্য ও আমি খুবই শিহরিত। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন শ্রেয়া ঘোষাল। বিয়ের ৬ বছর পর তাদের ঘরে নতুন অতিথি এসেছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে