ইউটিউবে নিয়মিত গান প্রকাশ করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এই ধারাবাহিকতায় গতকাল শনিবার প্রকাশ পেল তাঁর নতুন গান ‘জানি না’। শ্রাবণের লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ।
হাবিব ওয়াহিদ নামের ইউটিউব চ্যানেলে অডিও আকারে প্রকাশ পেয়েছে জানি না। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি প্রকাশ হয়েছে।
নতুন এই গান নিয়ে হাবিব বলেন, ‘গানটি স্যাড-রোমান্টিক ধাঁচের। মাঝখানে রোমান্টিক ও ফোক ঘরানার গান করেছি বেশি। এবার স্যাড ঘরানার গান করার উদ্যোগ নিয়েছি।’
সর্বশেষ দুই সপ্তাহ আগে ‘দিলা না’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন হাবিব। ‘দিলা না দিলা না, তুমি তো দিলা না, কত আশা মরে গেল মন তো দিলা না’—এমন কথায় গানটি লিখেছেন আলী বাকের জিকো। সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ।

আবারও মঞ্চে ফিরছে ক্যাফে দ্য ভলতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।
১ ঘণ্টা আগেকয়েক বছরের জল্পনা ও কঠোর গোপনীয়তার পর অবশেষে প্রকাশ পেল রামায়ণ সিনেমার প্রথম ঝলক। রাম চরিত্রে রণবীর কাপুরের কিছু মুহূর্ত প্রকাশ করা হয়েছে প্রায় তিন মিনিটের ভিডিওতে।
২ ঘণ্টা আগে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।
৫ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘লাক্স সুপার স্টার’-এর মুকুট। কিন্তু জমকালো এই গ্র্যান্ড গালার ঠিক আগমুহূর্তে ঘটল এক বিপত্তি। আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফিটি পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে