
গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখেন সুমী শারমীন। তাঁর লেখা অনেক গানে নিজে কণ্ঠ দিয়েছেন, গেয়েছেন অন্য শিল্পীরাও। এবার সুমীর লেখা গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তৈরি হয়েছে গান দুটি। সুর করেছেন রুমন হায়াত।
৬ অক্টোবর বাংলাদেশ বেতারের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গান দুটির। সুমী শারমীন বলেন, ‘আগুন ভাই আমাদের কৈশোরের ভীষণ ভালো লাগার, ভালোবাসার একজন শিল্পী। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তিনি আমার লেখা গান গেয়েছেন, এটা আমার পরম পাওয়া। আগুন ভাই এখনো কী দারুণ গান করেন! আমি মুগ্ধ হয়ে তাঁর কণ্ঠে আমার গান শুনছিলাম। প্রিয়াঙ্কার কণ্ঠটাও অসাধারণ। গান দুটি সুরে বাঁধার পর তাঁদের কণ্ঠে অসাধারণ লেগেছে। আমার বিশ্বাস, শ্রোতাদেরও ভালো লাগবে।’
আগুনের গাওয়া গানটির শিরোনাম ‘স্বপ্নগুলো ডানা মেলে’। রোমান্টিক ঘরানার গানটি নিয়ে আগুন বলেন, ‘গানের কথা আমার ভীষণ ভালো লেগেছে, সেই সঙ্গে সুরটাও খুব মনে ধরেছে। গানটি গেয়ে ভালো লাগল। আর বাংলাদেশ বেতার তো আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। এখানে গাইতে এলে কত স্মৃতি মনে পড়ে যায়। ভালো লাগল বেতারে এসে গাইতে পেরে।’
প্রিয়াঙ্কা বিশ্বাস গেয়েছেন ‘রঙিন দিন’ শিরোনামের গান। এই গানও রোমান্টিক ঘরানার। প্রিয়াঙ্কা বলেন, ‘গানের কথা ও সুর খুব ভালো লেগেছে। অনেক দিন পর একটি মিষ্টি প্রেমের গান গাইলাম। আমার বিশ্বাস, যাঁরা রোমান্টিক গান শুনতে ভালোবাসেন, তাঁদের মন ছুঁয়ে যাবে গানটি।’

নতুন অধ্যায়ের সূচনা হলো হলিউডে। ১১১ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল অন্যতম শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। নতুন এই যৌথ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেট’, যার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
১ ঘণ্টা আগে
নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
৩ ঘণ্টা আগে
পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১৫ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ দিন আগে