শুরুটা ‘সখি ভালোবাসা কারে কয়’ দিয়ে। এরপর ‘তুমি ছাড়া’,‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কতে যে ভালোবাসি’, ‘বাঁচব বলো কীভাবে’, ‘ডানাকাটা পরী’সহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। গান গাওয়ার পাশাপাশি সুর করে কুড়িয়েছেন সংগীতবোদ্ধাদের প্রশংসা। বর্তমানে নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া, সুর করা আর প্লেব্যাক নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। নিয়মিতই ভক্তরা গান পাচ্ছে তাঁর কণ্ঠে। এরই ধরাবাহিকতায় এবার আরও এক নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘ছলনা’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
প্রসেনজিত মন্ডলের কথায় গানটির সুর করেছেন মিলন নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। গানের কথার সঙ্গে মিল রেখে ব্যতিক্রমী এক গল্প আর মনমুগ্ধকর লোকেশন চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে অভিনয় করেছেন কাজী আসিফ ও মাখনুন সুলতানা মাহিমা। আছে মিলনের উপস্থিতিও।
গানটি প্রসঙ্গে মিলন বললেন, ``‘ছলনা’ একটি স্যাড রোমান্টিক ঘরানার গান। প্রেমিক হৃদয়ের কষ্ট, আকুতি ফুটে উঠেছে এই গানে। আমি আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটে যাবে। সেই সঙ্গে গানটির ভিডিও সবার ভালো লাগবে।''
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ১৮ নভেম্বর, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে একাধিক আন্তর্জাতিক অ্যাপে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৪ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৫ ঘণ্টা আগে