
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাসম্পন্ন ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
আগামী ৪ মে উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী আদুর গোপালকৃষ্ণন। দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে উৎসব চলবে ৮ মে পর্যন্ত। প্রদর্শিত হবে বিশ্বের ৬০টি দেশের ১৭৫টি সিনেমা। এবারের আসরে বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহিত করা হবে। আয়োজনে সহযোগিতা করছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস।
পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে ফেসবুকে এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং আমাকে পুরস্কৃত করায় আমি অত্যন্ত আনন্দিত। উৎসবের সভাপতি রাম কিশোরকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ইন্দিরা গান্ধী শিল্প পরিষদ, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কেও অনেক ধন্যবাদ।...আমি নিশ্চিত, এই আয়োজন সফল হবে। আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।’
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা মিনার-ই-দিল্লি। এর আগে এই সম্মাননা লাভ করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা, ভারতের অভিনয়শিল্পী শর্মিলা ঠাকুর, তিগমাংশু ধুলিয়া, শত্রুঘ্ন সিনহা, জোহরা সেহগালের মতো খ্যাতিমান ব্যক্তিরা।
এ বিষয়ে রুনা লায়লাকে একটি চিঠি পাঠিয়েছেন উৎসবের সভাপতি রাম কিশোর। তিনি লিখেছেন, ‘কয়েক দশক ধরে আপনার সুমধুর কণ্ঠ এবং বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের অনেকের কাছে আপনার গান শুধু সংগীত নয়; বরং আবেগ, স্মৃতি এবং আমাদের দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধ। সংগীত ও চলচ্চিত্রে আপনার অবদান এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।...আপনি পুরস্কারটি গ্রহণ করলে আমাদের জন্য এক বিরাট আশীর্বাদ হবে। এটি শুধু ভারত ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও উন্নতই করবে না, বরং আরও শক্তিশালী করবে।...আপনার উপস্থিতি উৎসবের শোভা বৃদ্ধির পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও দর্শকদের অনুপ্রাণিত করবে, যাঁরা আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করেন।’
এবারের উৎসবে অংশ নেবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, রেভাতি, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্বেতা মেনন, মেঘনা মালিক, হিমানি শিবপুরি, অভিনেতা মুকেশ তিওয়ারি, রাজপাল যাদব, রঘুবীর যাদব, যশপাল শর্মা, পীযূষ মিশ্র, রাজেন্দ্র গুপ্ত, গায়িকা ঊষা উত্থুপ, চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণন, কেতন মেহতা, ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) পরিচালক চিত্তরঞ্জন ত্রিপাঠী প্রমুখ।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
২ ঘণ্টা আগে