Ajker Patrika

প্রথমবার কানাডা সফরে যাচ্ছে অ্যাশেজ ব্যান্ড

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবার কানাডা সফরে যাচ্ছে অ্যাশেজ ব্যান্ড
অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

দেশের পাশাপাশি বিদেশে নিয়মিত কনসার্টে পারফর্ম করে দেশের অনেক ব্যান্ড। এবার প্রথমবারের মতো কানাডায় কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ড অ্যাশেজ। সোশ্যাল মিডিয়ায় অ্যাশেজের কানাডা সফর নিশ্চিত করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান।

ফেসবুকে ইভান জানান, জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হবে তাঁদের কানাডা সফর। ১ জুলাই টরন্টো, ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ জুলাই মন্ট্রিয়ালে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯ জুন কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা অ্যাশেজের। আগামী ১৪ জুলাই দেশে ফেরার পর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে ব্যান্ডটি।

জুনায়েদ ইভান বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর আগে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছি, কিন্তু কানাডায় যাওয়ার সুযোগ হয়নি। এবার যেহেতু সেখানকার কয়েকটি শহরে গাওয়ার সুযোগ পেয়েছি, এ জন্য কৃতজ্ঞতা জানাই আয়োজকদের প্রতি, যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন।’

শুধু কানাডা নয়, বছর শেষে যুক্তরাষ্ট্রেও কনসার্ট করার কথা রয়েছে ব্যান্ডটির। তাই সব মিলিয়ে, ২০২৫ সালটি হতে যাচ্ছে অ্যাশেজের জন্য একটি স্মরণীয় বছর।

অ্যাশেজ ব্যান্ডের লাইনআপ

জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত