
গান ছাড়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে আলোচনায় তাহসান। নানা ধরনের আলোচনা-সমালোচনা-বিতর্ক চলছে তাঁকে ঘিরে। অনেকে বলেছেন, ধর্মের টানে গান ছেড়েছেন তিনি। ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন, এমন গুঞ্জনও ছড়িয়েছে। অবশেষে এ বিষয় নিয়ে মুখ খুলেছেন তাহসান।
সস্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাহসান বলেন, ‘মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, সে সময় খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব। আমি তো একটু ইমোশনাল, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি!’
ভাইরাল হওয়ার নেশা থেকেই এমনটা করা হয়েছে বলে মত তাহসানের। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, এটা ভাবতে হয়।’
গান ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তাহসান বলেন, ‘এটা প্রথম না। ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি। ব্ল্যাক ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ার শুরুর সময় কয়েক বছর লাইভ পারফরম্যান্স বন্ধ রেখেছিলাম। এরপর যুক্তরাষ্ট্রে যখন মাস্টার্স করতে যাই, ওই সময় দুই বছর কোনো গান রিলিজ করিনি। কনসার্টও করিনি। এখন আরও একটি বিরতিতে যাচ্ছি। আমার মনে হয়েছে, গত ২৫ বছরে যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এভাবে কন্টিনিউ করতে থাকলে বিষয়টি একঘেয়ে হয়ে যাবে। আরেকটি জায়গায় অন্য একটি উত্তর দিয়েছি। সেটাও সত্যি। আরও একটা উত্তর আছে। কিন্তু সেটা পাবলিকলি দিতে পারব না। কারণ, প্রতিটি মানুষের জীবনে এমন কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা হয়, যা এতটাই অবিশ্বাস্য, যেটা সে নিজেই বিশ্বাস করতে পারে না। এমন কোনো কথা বলতে চাই না যেটা জাতীয় ইস্যুতে পরিণত হয়।’
এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চান তাহসান। তিনি বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে নানা অধ্যায় থাকে। প্রথম অধ্যায়ে মনে হয় কিছু জানি না। দ্বিতীয় অধ্যায়ে মনে হয়, অনেক জেনে ফেলেছি, আর জানার নেই। আমি ওই অধ্যায়ে ছিলাম। সম্প্রতি মনে হয়েছে, জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না। আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে।’

মার্কিন কান্ট্রি মিউজিক কিংবদন্তি, খ্যাতনামা গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। টেনেসির পাহাড়ি অঞ্চলের এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে নিজের গায়কী, অসাধারণ গান রচনা ও অনন্য ব্যক্তিত্বের জোরে তিনি বিশ্ব সংগীতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী...
২ ঘণ্টা আগে
এনটিভিতে বুধবার বেলা ১টায় প্রচার হবে নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বাঁধন প্রমুখ।
২ ঘণ্টা আগে
গত বছর সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকেই নাটকে অনিয়মিত তানজিন তিশা। শোনা যাচ্ছিল সিনেমায় মনোযোগ দিতে নাটক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। গত চার মাস নতুন কোনো নাটকে কাজও করেননি। ফলে তিশার নাটক ছাড়ার গুঞ্জন আরও তীব্র হয়। অবশেষে বিরতির পর আবার নিজের চেনা জগতে ফিরেছেন তিশা।
৩ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় পর আবার ফিরছে হলিউডের অন্যতম সেরা রোমান্টিক কমেডি সিনেমা ‘হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ’। সিনেমাটির সিকুয়েল তৈরির কাজ শুরু করেছে প্যারামাউন্ট পিকচার্স। খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ভ্যারাইটি। ২০০৩ সালে মুক্তি পাওয়া হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ সিনেমায় অ্যান্ডি অ্যান্ডারসন...
৪ ঘণ্টা আগে