
মিইউ, সুহে ও গাইন—এ তিনজনকে নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘লাইমলাইট’-এর যাত্রা। এ নামেই প্রায় দেড় বছর চলেছে নারীদের এই কে-পপ ব্যান্ডের কার্যক্রম। গত জুলাইয়ে ব্যান্ডটির বিস্তৃতি বাড়ানোর পরিকল্পনা করে ১৪৩ এন্টারটেইনমেন্ট। বদলে যায় নাম। দলে আসেন আরও চার নতুন সদস্য।

মিইউ, সুহে ও গাইনের সঙ্গে যোগ দেন সেরিনা, নাগুমি, ইয়োসে ও মাসিরু। তাঁদের নিয়ে গত সেপ্টেম্বরে ‘মেইদেন’ নামে শুরু হয় গার্লস গ্রুপটির নতুন যাত্রা। এরপর দুই মাসও পেরোলো না। ভাঙনের কবলে পড়ল মেইদেন। ব্যান্ড ছাড়লেন প্রতিষ্ঠাকালীন সদস্য গাইন। সাতের বদলে মেইদেনে সদস্য সংখ্যা এখন ছয়।

১৪৩ এন্টারটেইনমেন্টের সিইওর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে গাইন দল ছেড়েছেন বলে জানা গেছে। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে গাইনের দল ত্যাগের খবর জানিয়েছে ১৪৩ এন্টারটেইনমেন্ট। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, গাইন আজ থেকে আর আমাদের সঙ্গে নেই। সেপ্টেম্বরে মেইদেনের কার্যক্রম শুরুর পর ব্যাপক অবদান রেখেছিলেন গাইন। ব্যক্তিগত কারণে দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’

যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার
কয়েক সপ্তাহ আগে ১৪৩ এন্টারটেইনমেন্ট জানিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে গাইন আপাতত ব্যান্ডের কার্যক্রম থেকে বিরত আছেন। ওই সময় নিজের ইনস্টাগ্রাম থেকে মেইদেন সংক্রান্ত সব পোস্ট মুছে দেন এই গায়িকা। গুঞ্জন ছড়িয়েছিল, ১৪৩ এন্টারটেইনমেন্টের সিইওর দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছেন গাইন। এ কারণে ব্যান্ড থেকে সরে দাঁড়িয়েছেন।
ওই সময় একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। যা থেকে জানা গিয়েছিল, প্রতিষ্ঠানটির সিইও কুপ্রস্তাব দিয়েছেন গাইনকে। শুধু তা–ই নয়, তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করতে জোরাজুরিও করেন সিইও। তবে গাইনকে যৌন হেনস্তার অভিযোগটি অস্বীকার করা হয়েছে ১৪৩ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে। বলা হয়েছে, ‘সম্প্রতি যৌন হেনস্তার যে গুজব রটেছে, তা সত্য নয়। এ অভিযোগ যে মিথ্যা, তার সপক্ষে আমাদের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে।’

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
১৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।
১৪ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
১৫ ঘণ্টা আগে