
গত বছর সৌদি আরবে রিয়াদ সিজনের পর সৌদি সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি। দাম্মামের পর একই অনুষ্ঠানের জেদ্দা পর্বেও গাইবেন জেমস। ৯ মে জেদ্দায় গাইবেন তিনি।
জেদ্দায় অনুষ্ঠিত কনসার্টের আমন্ত্রণ জানিয়ে জেমসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা দেখা হবে জেদ্দাতে ৯ মে।’ এদিন জেমসের সঙ্গে আরও গাইবেন সংগীতশিল্পী সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া। এ বছর দাম্মামের আয়োজনে গাইতে না পারলেও ৭ মে জেদ্দায় গাইবেন পড়শী। গত বছর রিয়াদ সিজনেও অংশ নিয়েছিলেন তিনি। পরদিন ৮ মে জেদ্দায় গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। জেদ্দার আগে দাম্মামে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে গান শুনিয়েছেন ইমরান।
২ মে দাম্মামে জেমসের গান শুনতে হাজির হয়েছিলেন লাখো প্রবাসী দর্শক। দেশটির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা ভিড় করছিলেন কনসার্ট উপভোগ করতে। বিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। সময় বাড়ার সঙ্গে বাড়তে থাকে দর্শক। সন্ধ্যার পর স্টেজের স্ক্রিনে জেমসের নাম ভেসে উঠতেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন দর্শকেরা। সবার চোখ স্টেজের দিকে, প্রত্যেকের হাতে মোবাইল ফোনের ক্যামেরা তাক করা। এমন সময় হাতে গিটার নিয়ে মঞ্চে ওঠেন জেমস। পরনে কালো টি-শার্ট, ব্লু জিনস, মাথায় গামছা। একে একে গেয়ে শোনান ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘ও বিজলী’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘পাগলা হাওয়া’, ‘ভিগি ভিগি’ গানগুলো। তাঁর গাওয়া প্রতিটি গানে উন্মাদনা ছড়িয়ে পড়ে উপস্থিত দর্শকদের মধ্যে। অনুষ্ঠানে জেমসের পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিশন-২০৩০ পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে একত্র করার চেষ্টা করছে সৌদি আরব। এর আওতায় ২০১৯ সাল থেকে রিয়াদ সিজনের আয়োজন করছে দেশটির মিনিস্ট্রি অব মিডিয়া। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। এই ধারাবাহিকতায় চলতি বছর থেকে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড শিরোনামে নতুন এ আয়োজন শুরু করছে সৌদি সরকার।

অনেক বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। খুব ভালো লাগছে। আগে যখন অ্যালবাম প্রকাশ করা হতো, তখন যেমন এক ধরনের আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করত, অনেক দিন পর সেই অনুভূতিটা হচ্ছে। অ্যালবামে যাঁরা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
২০ ঘণ্টা আগে
খাঁচায় বন্দী একটি পাখি আর বনের মুক্ত পরিবেশের একটি পাখি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘দুই পাখি’ কবিতা। খাঁচার পাখি সোনার খাঁচায় নিরাপদ ও নিয়মে অভ্যস্ত, আর বনের পাখি মুক্ত আকাশে ও স্বাধীনতায় বাঁচতে চায়।
২১ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এপিটি মিডিয়ার ব্যানারে আসছে কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও আকাশ সেনের নতুন গান। ‘বাজে ঢোল’ শিরোনামের গানটি লিখেছেন রফিক মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ।
২১ ঘণ্টা আগে
সিনেমা বানানোর চেয়ে মুক্তির সময় বেশি ভোগান্তিতে পড়েন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। এ নিয়ে প্রায় সময় আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কথা ভেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী। এবার স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর নতুন প্ল্
২১ ঘণ্টা আগে