
সংগীতাঙ্গনের দুই পরিচিত নাম প্রিন্স মাহমুদ ও হাবিব ওয়াহিদ। তাঁদের নাম জড়িয়ে আছে অনেক জনপ্রিয় গানের সঙ্গে। এই প্রথমবার কোনো গানে একসঙ্গে পাওয়া গেল তাঁদের। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় প্রিন্স মাহমুদের লেখা, সুর ও সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। ইউটিউবে প্রকাশের পর থেকে প্রশংসিত হচ্ছে ‘যদি আলো আসত’ শিরোনামের গানটি।
গানটি নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘এটি হাবিবের জন্য করা আমার প্রথম গান। মেলোডিয়াস একটা গান। খুব সারল্যপূর্ণ কথা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। সঙ্গে কাব্যও আছে। “হাহাকার মেশানো ভুল, এই ক্লান্তির কালো ফুল চোখের নিচে জায়গা পেত না”—এই কথাগুলো সুরের সঙ্গে মিশে মানুষকে ভীষণভাবে কানেক্ট করে। এভাবে কাব্যের সঙ্গে সারল্যপূর্ণ কথা দিয়ে গানটি সাজিয়েছি। সুরটা করার সময় মাথায় ছিল, এটা যেন মানুষে স্পর্শ করে। একবার শুনলে যেন আবার শুনতে ইচ্ছা হয়। সবচেয়ে বড় কথা, গানটি সবাই পছন্দ করছে। আমার করা খালিদ ভাইয়ের কণ্ঠের গানগুলো যেমন একবারেই গ্রহণ করত, এই গানটিও সেভাবে গ্রহণ করেছে।’
হাবিবের গায়কির প্রশংসা করে প্রিন্স মাহমুদ বলেন, ‘শুরু থেকেই চেয়েছিলাম মানুষকে মায়ায় জড়িয়ে ফেলতে। হাবিবের গায়কিটা এত সুন্দর! মানুষ সত্যিই গানটির মায়ায় পড়ে গেছে। আশা করছি এই গানের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়তেই থাকবে, আমার অন্যান্য গানের মতো। থেমে থাকবে না। সবার প্লেলিস্টে একটু একটু করে আসতে থাকবে।’
যদি আলো আসত গানটি পর্দায় দারুণ ফুটিয়ে তোলার জন্য ‘জংলি’ সিনেমার পরিচালক এম রাহিম ও অভিনেতা সিয়াম আহমেদের পারফরম্যান্সের প্রশংসা করেন প্রিন্স মাহমুদ। জংলিতে মোট চারটি গান তৈরি করেছেন প্রিন্স। ‘জনম জনম’ গান গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা, ‘ও বন্ধু গো শোনো’ গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। এ ছাড়া ‘মায়াপাখি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব।
গানের মতো জংলি সিনেমাটিও দর্শকের মাঝে সাড়া ফেলেছে। প্রথম দিকে হল ও শোয়ের সংখ্যা কম পেলেও দ্বিতীয় সপ্তাহে তা দ্বিগুণ বেড়েছে। এতে সিয়াম আহমেদের সঙ্গে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শহীদুজ্জামান সেলিম, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে