
মাত্র ১২ বছর বয়সে অভিনয়ে অভিষেক। প্রায় দুই যুগ ধরে সাফল্যের সঙ্গে হলিউডে কাজ করছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে এবার বোধ হয় সে অধ্যায় শেষ হতে চলেছে। সম্প্রতি এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন, শিগগির যুক্তরাষ্ট্র ছাড়বেন তিনি। হলিউডে কাজ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাই ইউরোপীয় সিনেমায় নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট।
ক্রিস্টেন স্টুয়ার্টের যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রতি বিরক্ত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি দ্য টাইমস অব লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ‘ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে। কিন্তু এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব।’
ডোনাল্ড ট্রাম্প ও ক্রিস্টেন স্টুয়ার্টের দ্বন্দ্বের শুরুটা হয়েছিল প্রায় ১৪ বছর আগে। ওই সময় রবার্ট প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেনের বিচ্ছেদকে কেন্দ্র করে অভিনেত্রীর বিপক্ষে একাধিক টুইট করেছিলেন ট্রাম্প। সেই থেকে একাধিকবার অন্তর্জালে ও প্রকাশ্যে পরস্পরের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তাঁরা। সম্প্রতি পরিচালকের আসনে বসেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০২৫ সালে মুক্তি পাওয়া তাঁর ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ সিনেমার শুটিংও যুক্তরাষ্ট্রে করেননি অভিনেত্রী, করেছেন লাটভিয়াতে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন থেকে ইউরোপে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
স্টুয়ার্ট এমন এক সময়ে যুক্তরাষ্ট্র ও হলিউড ছাড়ার কথা বললেন, যার কিছুদিন আগেই এমন ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরন। ‘অ্যাভাটার’ সিনেমার শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে বসবাস শুরু করেছিলেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে ক্যামেরন জানিয়েছেন, নিউজিল্যান্ডেই স্থায়ী হয়েছেন তিনি, আর ফিরবেন না যুক্তরাষ্ট্রে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন দুই জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেস ও রোজি ও’ডোনেল।

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
৮ ঘণ্টা আগে
সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
১২ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
১২ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
১২ ঘণ্টা আগে