হাঙ্গেরিয়ান চলচ্চিত্র পরিচালক বেলা তার ৭০ বছর বয়সে প্রয়াত হলেন ৬ জানুয়ারি। দার্শনিক ভাবধারার সিনেমা নির্মাণে তিনি ছিলেন জগদ্বিখ্যাত। দীর্ঘ ক্যারিয়ারে হাতে গোনা কিছু সিনেমা বানিয়েছেন বেলা তার, তাতেই বদলে দিয়েছেন চলচ্চিত্র নির্মাণের গতানুগতিক ধারা। বিশেষ করে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাছে আদর্শের নাম ছিলেন বেলা তার। তাঁর মৃত্যু তাই বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের আলোড়িত করেছে।
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারাও বেলা তারকে নানাভাবে স্মরণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁর সিনেমা নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে আডফা। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের এই সংগঠনটি পরস্পরের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা বিনিময় এবং বিকাশে কাজ করে। প্রতি মাসেই একাধিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আডফা। সে তালিকায় দেশের সিনেমা যেমন থাকে, স্থান পায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা নতুন-পুরোনো সিনেমাও।
এবার সিনেমা প্রদর্শনীর মাধ্যমে বেলা তারকে শ্রদ্ধা জানাবে আডফা। ১৩ জানুয়ারি সংগঠনটির নিজস্ব কার্যালয়ে (বাড়ি ৫৩, ব্লক এ, রোড ১, নিকেতন, ঢাকা) আয়োজন করা হয়েছে ‘বেলা তার রেট্রোস্পেকটিভ’। ওই দিন বেলা ২টা থেকে দেখানো হবে বেলা তারের সবচেয়ে আলোচিত দুটি সিনেমা— ‘সেট্যানট্যাঙ্গো’ (১৯৯৪) এবং ‘দ্য তুরিন হর্স’ (২০১১)। সিনেমা প্রদর্শনীর পাশাপাশি থাকবে বেলা তারের জীবনদর্শন এবং তাঁর কাজ নিয়ে আলোচনা। প্রদর্শনীর শুরুতে তাঁর সিনেমার ভাষা, গতি এবং দর্শন নিয়ে আলোচনা করবেন নির্মাতা তানভীর আহসান।
প্রদর্শনী শেষ হবে অভিনেত্রী জয়া আহসানের আলোচনা দিয়ে। বেলা তারের নির্মাণের ভক্ত জয়া। তিনি কথা বলবেন এই নির্মাতার সিনেমার অভিনয়শৈলী, নীরবতার ভাষা এবং মানবিক মূল্যবোধ নিয়ে।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
৫ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১৮ ঘণ্টা আগে