
অনেক বছর ধরে একটি বিশেষ নিয়ম মেনে চলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। সেটা হলো, কাজের সময়ের বাইরে পেশাগত জীবনটা দূরে সরিয়ে রাখেন অভিনেত্রী। এমনকি, তখন কোনো ভক্তের সঙ্গেও ছবি তোলেন না। ‘ব্ল্যাক উইডো’ অভিনেত্রী সম্প্রতি ইনস্টাইল ম্যাগাজিনকে জানিয়েছেন, কাজ ছাড়া বাকিটা সময় ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন তিনি। যখন কোনো শুটিং সেট কিংবা অনুষ্ঠানের বাইরে থাকেন, তখন ভক্তরা তাঁর সঙ্গে ছবি তুলতে এলেও ‘না’ করে দেন।
স্কারলেট জোহানসন বলেন, ‘ভক্তদের সঙ্গে ছবি তুলছি না মানে কিন্তু এটা নয় যে আমি অকৃতজ্ঞ কিংবা ভক্তদের উপস্থিতিতে খুশি নই। হয়তো আমি কোথাও কিছু কিনছি, তখন কেউ ছবি তুলতে বা কথা বলতে এলে বিনয়ের সঙ্গে বলে দিই, ‘‘আমি এখন কাজ করছি না’’। এর মানে হলো, ওই মুহূর্তে আমি তাঁদের সঙ্গে পরিচিত হতে চাচ্ছি না। ওই সময়টা আমার ব্যক্তিগত সময়।’
পেশাগত ও ব্যক্তিগত জীবনের মাঝে এমন কঠিন সীমারেখা বাঁধতে খুব কম শিল্পীই পারেন। যেমনটা পেরেছেন দুইবার অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী স্কারলেট জোহানসন। তিনি জানান, তারকাদের সব সময় সেজেগুজে থাকতে হয়। আত্মসচেতন থাকতে হয়। তবে কাজের সময়ের বাইরে তারকাসুলভ যাপন করতে চান না। ওই সময়টা নিজের চিন্তায় ডুবে থাকেন। তাঁর অভ্যাস অনেককে খুব বিরক্ত করে। অনেকে হতাশ হয়। তবে তাঁকে নিয়ে কে কী ভাবল, সেটা নিয়ে খুব বেশি চিন্তিত নন অভিনেত্রী।
রায়ান রেনল্ডস ও রোমেন ডাউরিয়াকের সঙ্গে বিচ্ছেদের পর ২০২০ সালে কলিন জোস্টকে বিয়ে করেন স্কারলেট জোহানসন। ‘সাটারডে নাইট লাইভ’ ও ‘উইকেন্ড আপডেট’ নামে দুটি কমেডি শো উপস্থাপনা করেন কলিন। দুই সন্তানের জননী স্কারলেট। তিনি বলেন, ‘আমার পরিবার আমার কাছে খুবই মূল্যবান। আমার সন্তানদের গোপনীয়তাও আমার কাছে জরুরি।’
স্কারলেট জোহানসন আরও বলেন, ‘তারকা হওয়ার, বিখ্যাত হয়ে ওঠার ব্যাপারটা খুবই মজার। কিন্তু এটার একটা সীমারেখা টানার দরকার আছে। নাহলে আপনার ব্যক্তিগত জীবনে বিরাট ক্ষতির মুখে পড়বে। পেশাগত জীবন থেকে ব্যক্তিজীবন আলাদা রাখা এ সিদ্ধান্ত আমি নিয়েছি আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য। অনেক বছর ধরেই এটি মেনে চলছি।’

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১১ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে