Ajker Patrika

শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০২
শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’
ডট সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার সারা দেশের প্রক্ষাগৃহে মুক্তি পাবে ইংরেজি সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত সিনেমাটির সংলাপ রচিত হয়েছে ইংরেজি ভাষায়। সিনেমাটির প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন ইমন বড়ুয়া।

নির্মাতা কাঁকন জানিয়েছেন, ইংরেজি ভাষার সংলাপসহ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। তাই ইংরেজি সংলাপে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা কাঁকন বলেন, ‘ডট সিনেমাটি তৈরি হয়েছে নারী পাচার এবং নারী সংগ্রামের গল্প নিয়ে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। তাই দীর্ঘ গবেষণার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। দেশের দর্শকের পাশাপাশি বিদেশি দর্শকের কথা মাথায় রেখে সিনেমার সংলাপ ইংরেজিতে রাখা হয়েছে।’

প্রযোজক বড়ুয়া মনোজিত বলেন, ‘সেনসর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির প্রশংসা করেছেন। এবার দর্শকদের দেখার পালা। তাঁদের ভালো লাগলে আমাদের পরিশ্রম ও চেষ্টা সফল হবে। শুক্রবার সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর রিলিজ নিয়ে পুরো টিম কাজ করছে।’

ডট সিনেমায় দেখা যাবে গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পীকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারিক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ।

প্রযোজক জানিয়েছেন, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, রাজশাহী জিআরবি, বগুড়ার মধুবন, উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারের মতো মাল্টিপ্লেক্স ছাড়াও দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে দেখা যাবে ডট সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

লেবানন সীমান্তে হামলায় কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলি মন্ত্রীর ছেলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত