আগামী বছর অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। শুরু হবে ১০ জানুয়ারি। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৯১টি দেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে প্রায় ২৬৭টি চলচ্চিত্র। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে হবে উৎসবটি। এখন প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। গতকাল ঘোষণা করা হলো দুটি বিভাগের জুরিবোর্ডের সদস্যদের নাম। বিচারকের তালিকায় আছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।
আফসানা মিমি দায়িত্ব পালন করবেন ওমেন ফিল্মমেকার বিভাগে। যেখানে শুধু নারী নির্মাতাদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এই বিভাগে সেরা পরিচালক, সেরা ডকুমেন্টারি ও সেরা ফিকশন নির্বাচিত হয় নারী নির্মাতা, শিল্পী ও সংস্কৃতি বিশেষজ্ঞ নিয়ে গঠিত স্বাধীন জুরিবোর্ডের মাধ্যমে। মিমি ছাড়া এই বিভাগের জুরিবোর্ডে আছেন যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশীয় ডকুমেন্টারি নির্মাতা ও শিক্ষাবিদ আলেকজান্দ্রা মার্কোভিচ, ইরানি-অস্ট্রেলীয় চলচ্চিত্র নির্মাতা ও ভিজ্যুয়াল আর্টিস্ট রোনাক তাহের, ফিলিপাইনের খ্যাতনামা চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী জেরাল্ডিন ভিলামিল এবং প্যারিসভিত্তিক মার্কিন শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা ম্যারিয়ন স্ট্যান্ডেফার।
উৎসবে আরও থাকছে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘টুয়েলভথ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’। ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা ও গবেষকেরা অংশ নেবেন।
ওমেন ফিল্মমেকার ছাড়া ঘোষণা করা হয়েছে স্পিরিচুয়াল ফিল্মস বিভাগের জুরিদের নাম। এই বিভাগের দায়িত্বে আছেন বাংলাদেশের লেখক ও প্রযোজক তানভীর হোসেন, সুইজারল্যান্ডের প্রজেক্ট ম্যানেজার তেরেসা ভিনা, ব্রাজিলের অডিওভিজ্যুয়াল আর্টিস্ট ও ফটোগ্রাফার মিলিনা কোয়ারজ, জার্মানির নির্মাতা দারিয়া সিলফস্টিন এবং ইরানের প্রযোজক এহসান কাভেহ।
ওমেন ফিল্মমেকার ও স্পিরিচুয়াল ফিল্মসসহ এবারও মোট ১০টি বিভাগ থাকছে ঢাকা উৎসবে। অন্য বিভাগগুলো হলো বাংলাদেশ প্যানোরামা, এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস ও শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে দেখানো হবে সিনেমাগুলো।

প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে এই অভিনেত্রীকে নিয়ে সৈয়দ আর ইমন বানিয়েছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের সিনেমা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা। তবে কোনো দেশেই হলমালিকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
এ বছর প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির সংখ্যা অনেক কম। বছরের প্রথম ছয় সপ্তাহে আলোর মুখ দেখেছে মাত্র দুটি সিনেমা। বিদেশি সিনেমার অবস্থাও নাজুক, জানুয়ারিতে শুধু মুক্তি পেয়েছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরার অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৮ ঘণ্টা আগে
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসব শেষ হলো গত রোববার। ছয় দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে সর্বোচ্চ সম্মাননা ‘হীরালাল সেন পদক’ জিতেছে তরুণ নির্মাতা মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
৮ ঘণ্টা আগে
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই আবার শোনা গেল অরিজিৎ সিংয়ের কণ্ঠ। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গত রোববার রাতে ছিল সেতারবাদক আনুশকা শঙ্করের অনুষ্ঠান। পারফরম্যান্সের একপর্যায়ে হঠাৎ সবাইকে চমকে দিয়ে আনুশকা ঘোষণা দেন, মঞ্চে উঠবেন অরিজিৎ।
৮ ঘণ্টা আগে