জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি বায়োপিক ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাবে আগামী বছর মার্চ মাসে। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের বরাত দিয়ে এমনটাই নিশ্চিত করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। দিল্লিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এমন তথ্য দিয়েছেন অনুরাগ ঠাকুর। তাঁর বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে থাকলে ছবিটি মার্চেই আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।
‘বঙ্গবন্ধু’ ছবিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত। নির্মাণ হচ্ছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায়। এর আগে দুই দেশই জানিয়েছিল, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ২০২১ সালের শেষভাগে এটি মুক্তি দেওয়া হবে। কিন্তু করোনা পরিস্থিতির কারণেই কাজ শেষ করতে পারেননি নির্মাতা।
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি স্পটে দৃশ্য ধারণ করা হয়েছে। পরিচালক শ্যাম বেনেগাল জানান, ছবির ৮০ শতাংশ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে; বাকি অংশের দৃশ্যধারণ বাংলাদেশ ও কলকাতায় হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পেছানো হয়েছে; অক্টোবরের মাঝামাঝি কিংবা শেষভাগে শুটিং হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। তেজগাঁও পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকায় দৃশ্য ধারণ করা হবে।
বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ আর শেখ হাসিনার ভূমিকায় নুসরাত ফারিয়া। এ ছাড়া অভিনয় করছেন তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা।
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৬ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৬ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে