এশিয়ার অত্যন্ত মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবের ২৮ তম আসরে অনুষ্ঠিত হয়ে গেল ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-বা ‘অটোবায়োগ্রাফি’ ওয়ার্ল্ড প্রিমিয়ার। চরকি অরিজিনালের এই সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
বাংলাদেশ সময় গতকাল রোববার বিকেলে বুসান সিনেমা সেন্টারের সিনেমাথেক-এ ‘অটোবায়োগ্রাফি’-র প্রথম শো প্রদর্শিত হয়। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার প্রদর্শিত হবে ‘অটোবায়োগ্রাফি’-এর দ্বিতীয় ও তৃতীয় শো।
সিনেমা দেখা শেষে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রযোজক রেদওয়ান রনি দর্শক ও উপস্থাপকের নানান প্রশ্নের উত্তর দেন।
হল ভর্তি দর্শক সঙ্গে ইলহাম ও নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে ‘অটোবায়োগ্রাফি’ দেখার অনুভূতি মোস্তফা সরয়ার ফারুকীর জন্য একদম ভিন্ন ছিল। তিনি বলেন, ‘দ্য শো ওয়াজ গ্রেট। শো-তে অডিয়েন্সের রিয়েকশন অনেক এংগেজিং ছিল। প্রশ্ন-উত্তর পর্ব, সবার নানান মন্তব্য, প্রশংসা আমাদের অনেক উৎসাহিত করেছে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দিনটি বাংলা সিনেমার জন্য যেমন গৌরবের তেমন চরকির জন্য অত্যন্ত আনন্দের। অটোবায়োগ্রাফি দেখার আগে পরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকলে প্রশংসা করছে। বাংলা ভাষার কনটেন্ট বিশ্বব্যাপী মানুষের কাছে সমাদৃত হবে এই লক্ষ্যে নিয়েই চরকি প্রথম থেকে কাজ করছে। নিজস্ব ও লোকাল গল্প দিয়ে কনটেন্ট নির্মাণ করে পৃথিবীর সকল দর্শকের কাছে পৌঁছে দিতে পারলে তবেই আমাদের সার্থকতা।’
চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’-প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-বা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী’ বা ‘মনোগামী’ নামে দুইটি সিনেমা।
পরিচালক ফারুকী এই প্রথমবারের মতো অভিনয় করেছেন সিনেমায়। ‘অটোবায়োগ্রাফি’ সিনেমায় ফারুকী-তিশা এক সঙ্গে অভিনয় করার পাশাপাশি চিত্রনাট্যে লেখার কাজটিও করেছেন দুজন মিলে।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
৫ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
৫ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১৪ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১৬ ঘণ্টা আগে