শাকিব খানের ভক্তদের জন্য দিনটা মনে রাখার মতো। ঈদুল আজহায় একদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার ‘তুফান’ আর এখন প্রকাশ্যে তাঁর প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এর টিজার। ‘তুফান’ এর তাণ্ডবের মাঝে ‘দরদ’ দিয়ে ঢালিউডের শীর্ষ এ নায়ক যেন এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন।
বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে টিজার শুরু হলেও কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ংকর হয়ে ধরা দেবেন শাকিব। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে শাকিবের রক্ত নিয়ে খেলা দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছে।
নির্মাতা আজ দুপুরে ফেসবুকে লিখেছিলেন—‘যাদের হার্ট দুর্বল, তারা দয়া করে দরদের টিজার দেখবেন না।’ ১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারটিতে যেন এরই প্রমাণ মিলেছে।
সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন। গত দুদিন ধরে ‘দরদ’ এর ঝলক আসার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। গতকাল ফেসবুকে লিখেছিলেন, ‘থামবে ঝড়, আসবে বৃষ্টি—‘দরদ’-ই হবে নতুন ইতিহাসের সৃষ্টি’। অবশেষে আজ সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে আনেন টিজার।
টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। আপাতত তৃপ্তির ঢেকুর তোলে অনন্য মামুন বলতেই পারেন, ‘আমি তাহলে জিতেই গেলাম’।
টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।
শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন—পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে