
ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘দাবাঘর’। বানিয়েছেন সৈয়দ সাহিল। ২৩ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি।
দাবাঘর ওয়েব ফিল্মের গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর প্রমাণ।
পেনড্রাইভটি হাতে পাওয়ার পর রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতি চালে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি। একদিকে সত্য প্রকাশের লড়াই, অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতিবাজদের এক নির্মম জগৎ।
নির্মাতা সৈয়দ সাহিল বলেন, ‘অনেক বছর ধরে দুর্নীতির মাধ্যমে বিপুল টাকা ইউরোপ-আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই বাস্তব অভিজ্ঞতার আলোকে এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি।’
ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব প্রমুখ।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
৯ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
৯ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১৮ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১৯ ঘণ্টা আগে