
গত মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে তুমুল বিবাদে জড়িয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেই বিবাদ গড়িয়েছে দেশের উচ্চ আদালত পর্যন্ত। গত বছর শিল্পী সমিতির নির্বাচনে অভিনেতা ডিপজলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন নিপুণ আক্তার। ফল ঘোষণার পর ডিপজলকে স্বাগত জানালেও, পরে ঠিকই মামলা করে দিয়েছেন ডিপজলের বিরুদ্ধে। এবার নিপুণ আক্তারের সদস্যপদ বাতিল করে দিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ১৯ জানুয়ারি রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিপুণ আক্তারের সদস্যপদ বাতিলের তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও অভিনেতা ডি এ তায়েব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নিপুণের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করেছেন। সমিতির সাধারণ সম্পাদককে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এসব নিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি বিষয়টি আমলেও নেননি। তাই গত ১৯ জানুয়ারি রোববার শিল্পী সমিতির সভায় সর্বসম্মতিক্রমে তাঁর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়। বিষয়টি আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে জানিয়েছি। তিনি আইনি দিকগুলো পর্যালোচনা করে আমাদের জানালে, এ বিষয়ে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছর ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। ৩০ জুলাই মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কারণ দর্শানোর নোটিশ দিলেও নিপুণ বিষয়টি আমলে নেননি।

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৪ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৪ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৪ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৪ ঘণ্টা আগে