
গত বছরের ডিসেম্বরেই অমিতাভ বচ্চনের সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে উঠেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার বলিউড বিগ বি নিজের ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল অভিনীত সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিকের’ পোস্টার।
আজ বুধবার চলচ্চিত্রটির পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বলিউডের এই কিংবদন্তি; সঙ্গে জুড়ে দিয়েছেন চঞ্চল ও সৃজিতের নাম।
এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি চঞ্চল চৌধুরীর। তিনি সদ্য প্রয়াত বাবার শ্রাদ্ধের আনুষ্ঠানিকতা নিয়ে গ্রামের বাড়ি পাবনায় ব্যস্ত আছেন।
গত বছরের ৩০ ডিসেম্বর কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের মৃত্যুবার্ষিকীতে তাঁর ওপর নির্মিত বায়োপিক ‘পদাতিক’-এর পোস্টার শেয়ার করেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। চলচ্চিত্রটিতে মৃণাল সেনের নামভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন পরিচালক।
‘পদাতিক’ চলচ্চিত্রে মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক-জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসবে বলে জানা যায়। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে। মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তীও অভিনয় করবেন এ চলচ্চিত্রে।
মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে চলচ্চিত্রের শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালক।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৩ ঘণ্টা আগে