ডক প্রোডিউসিং সাউথে আরিফ

১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
ভারত, নেপাল, ভুটান, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা অংশ নেন ডক প্রোডিউসিং সাউথ প্রজেক্টের এই অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন গুপী বাঘা প্রোডাকশনসের নির্মাতা-প্রযোজক আরিফুর রহমান আরিফ।
নির্মাতা আরিফুর রহমান জানান, এই ল্যাব দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে কাজ করবে। যেখানে বিভিন্ন ডকুমেন্টারি সিনেমার প্রকল্প প্রস্তাবনা, বাজেট, সিনেমার ডিস্ট্রিবিউশন কৌশলসহ নানা বিষয়ের উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে।
আরিফুর রহমান বলেন, ‘এটি সাউথ এশিয়ান প্রোডিউসিং ল্যাব প্রজেক্ট। বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা অংশ নিয়েছেন এই ল্যাব প্রজেক্টে। বাংলাদেশ থেকে আমি আমন্ত্রণ পাই। এখানে দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে কথা হয়েছে। নানা ধরনের ভাবনা আদান-প্রদানের সুযোগ হয়েছে। এই প্রজেক্ট ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বাধীন নির্মাতাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে।’
ডক প্রোডিউসিং সাউথ ল্যাব প্রজেক্টের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউডের ‘ধোবি ঘাট’ ও ‘লাপাতা লেডিস’খ্যাত নির্মাতা ও প্রযোজক কিরণ রাও। কিরণের সঙ্গে নানা বিষয়ে কথা হয়েছে আরিফুর রহমানের। কিরণ বাংলাদেশের সিনেমা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশে আসবেন এবং এই দেশের স্বাধীন চলচ্চিত্রের বিকাশে কাজ করবেন।
আরিফ বলেন, ‘স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডিস্ট্রিবিউশন করতে সাহায্য করবেন বলে জানিয়েছেন কিরণ রাও। তাঁর সঙ্গে আরও বেশ কিছু যৌথ প্রজেক্ট নিয়ে কথা হয়েছে। সেগুলো এখন জানাতে চাই না। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চাই। তিনি বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি, বাংলাদেশের সিনেমার জন্য ভালো কিছু হবে।’

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৩৩ মিনিট আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১২ ঘণ্টা আগে