এ সপ্তাহের সিনেমা

আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
উৎসবের পর দেশের হলে সাবা
শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবা। বাবা মারা গেছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায়। হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। আর্থিক অনটনের মধ্যেও দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা করে সে। হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবার মা শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সাবা। নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বানিয়েছেন মাকসুদ হোসেন। গত বছরের সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সাবার। এরপর বুসান, রেড সি, গোথেনবার্গ, সিডনি, রেইনড্যান্সসহ প্রায় এক ডজন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। এবার দেশের দর্শকের দেখার পালা। সাবা সিনেমায় আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ।

চার বছর পর স্বপ্নে দেখা রাজকন্যা
প্রেমের গল্প নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক বানিয়েছেন স্বপ্নে দেখা রাজকন্যা। কেন্দ্রীয় দুই চরিত্রে আছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। ২০২০ সালে করোনা মহামারির সময়ে হয়েছিল স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার শুটিং। এক বছর পর ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। অবশেষে ছাড়পত্র পাওয়ার চার বছর পর আলোর মুখ দেখছে সিনেমাটি। আদর-সালওয়া ছাড়া এ সিনেমায় অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা প্রমুখ। সারা দেশের ২৭টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে স্বপ্নে দেখা রাজকন্যা।
মুক্তিযুদ্ধের গল্পে উদীয়মান সূর্য
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হয়েছে উদীয়মান সূর্য। গল্পে দেখা যাবে নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করলে নোমান ঢাকায় থাকা বন্ধু সুনীলের বাসায় আশ্রয় নেয়। ঢাকায় বসবাসরত হিন্দুদের ওপর হত্যা, ধর্ষণ ও নানাবিধ নির্যাতন শুরু হলে সুনীলকে পরিবারসহ ঢাকা ছেড়ে নোমানদের কুষ্টিয়ার বাড়িতে চলে যাওয়ার অনুরোধ করে। নিজেও কুষ্টিয়ায় চলে যায় এবং এলাকার যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের জন্য। এস এম শফিউল আযমের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর, কান্তা নুর, শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান প্রমুখ। ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
লিওনার্দো ডিক্যাপ্রিওর ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সিনেমার গল্পে নিজেদের দলের একটি মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পরে আবার একত্র হয় সাবেক একটি বিপ্লবী দলের সদস্যরা। আজ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সিনেমায় আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর প্রমুখ।

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার লড়াইয়ে থাকা একজন তরুণীর কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ কোনো কুপ্রস্তাব বা বাতিল হয়ে যাওয়া চরিত্র ছিল না। সেটি এসেছিল বন্ধুত্বের ছদ্মবেশে—শুটিং সেটের চেনা মুখ, কাজের প্রতিশ্রুতি এবং উত্তর প্রদেশে যাওয়ার একটি আমন্ত্রণ। কিন্তু সেই যাত্রার শেষ হয়েছিল মুক্তিপণের দাবি, একটি মস্তকহীন দেহ
১২ ঘণ্টা আগে
সালমান খানের পর এবার বলিউডের আরেক খান আমির খানকে হুমকির অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। সম্প্রতি তৃতীয়বারের মতো বিয়ে করেছেন এই বলিউড অভিনেতা। আর এই বিয়েকে কেন্দ্র করেই হুমকির ঘটনা ঘটেছে।
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতি পেরিয়ে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এটি ছিল তাঁর অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। এবার নিজের চেনা ভুবনে ফিরছেন শিমু। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের নতুন ধারাবাহিক নাটকে।
১৫ ঘণ্টা আগে
দেড় বছর আগে সংগীত পরিচালক-শিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা মিলে শুরু করেন মোজি অ্যান্ড কোং নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সেখানে নিয়মিত বিভিন্ন ভাষার জনপ্রিয় পুরোনো গান কভার করে প্রকাশ করছেন তাঁরা। সেই ধারাবাহিকতায় গত এপ্রিলে এ আর রাহমানের সংগীতায়োজনে ‘স্বদেশ’ সিনেমার...
১৫ ঘণ্টা আগে