সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু সিং। ভোজপুরি অভিনেতা পুনীত সিং রাজপুতের নামে থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতা পুনীত প্রিয়াংশুর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
ভোজপুরি অভিনেত্রী জানান, ‘ক্যারিয়ারে ভালো জায়গায় থাকার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুনীত সিং রাজপুতের সঙ্গে আমার প্রথম কথা হয়। সেই থেকে আমাদের যোগাযোগ শুরু। শুরুতে সে আমার সঙ্গে খুব মিষ্টি আর ভদ্র ব্যবহার করত। যেহেতু সে চলচ্চিত্রশিল্পে আসতে চাইত, সেহেতু তার পরিকল্পনা ছিল আমাকে ব্যবহার করা। আমার পরিচিতদের মাধ্যমে কাজ পেতে চাইত সে। আমিও দিনে দিনে ওকে বিশ্বাস করে ফেলি। কিছুদিন পর ও আমাদের বাড়িতে আসাও শুরু করে দিল।’
ধর্ষণের ঘটনার বর্ণনায় অভিনেত্রী জানান, ‘একদিন, যখন আমি বাড়িতে একা ছিলাম, সে হঠাৎ মাতাল হয়ে আমার বাড়িতে আসে এবং আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে, আমি কান্নাকাটি করে তাকে আগের রাতের ঘটনা এবং জবরদস্তি সম্পর্কে বললাম। আমি তাকে এটাও সতর্ক করেছিলাম যে আমি থানায় যাব। সে কাঁদল এবং আমার কাছে ক্ষমা চাইল। এবং আমাকে এই বলে সান্ত্বনাও দিল যে তার পরিবারকে রাজি করালে আমাকে শিগগিরই বিয়ে করবে। আমিও তা বিশ্বাস করি। কারণ ও সব সময় বলত, আমাকে পছন্দ করে এবং আমাকে বিয়ে করবে। কিন্তু পুনীত আবারও একই কাজ করে। আবার আমার ওপর জোর করে। আমাকে এমন কিছু করতে বাধ্য করা হয়েছে, যা আমি করতে চাইনি।’
ভোজপুরি অভিনেত্রী জানান, তিনি কখনো চাননি এভাবে এসব কথা বাইরে আসুক। তাঁর মতে, ‘কোনো মেয়েই এমন একটা বিষাক্ত সম্পর্কের কথা সমাজকে জানাতে চায় না। তবে আমি এখন চাই বিষয়গুলোর ফয়সালা হোক। যত তাড়াতাড়ি সম্ভব আমি ন্যায়বিচার চাই।’
উল্লেখ্য, একাধিক বিখ্যাত ভোজপুরি মিউজিক ভিডিওতে ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু ও পুনীত সিং রাজপুতকে দেখা গেছে।

অ্যান হ্যাথাওয়ে ভক্তের এই উপহার সাদরে গ্রহণ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। উপহারটি নেওয়ার সময় অত্যন্ত বিনয়ী ও হাসিখুশি ছিলেন অভিনেত্রী।
৫ ঘণ্টা আগে
২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাইকেল। একই দিন থেকে বাংলাদেশের হলেও দেখা যাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রতিদিন মাইকেলের ২৬টি শো রাখা হয়েছে। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসেও রয়েছে প্রতিদিন একাধিক শো।
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা এবং ইমন চৌধুরী ও তাঁর গানের দল ‘বেঙ্গল সিম্ফনি’। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি কনসার্ট।
১৭ ঘণ্টা আগে
গত বছর ফ্রান্সের ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় রাজিব রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী-বটেশ্বর’। এরপর টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
১৭ ঘণ্টা আগে