তরুণ নির্মাতা আবু রায়হান জুয়েলের প্রথম চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা পরীমনি ও নায়ক সিয়াম আহমেদ। ইতোমধ্যে ছবিটির কাজ শেষ হয়েছে। এখন কেবল মুক্তির অপেক্ষায়।
এদিকে মুক্তির আগেই নতুন এক খবর দিলেন নির্মাতা। ছবিটিতে একটি গান লিখেছেন প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবাল। এরআগে কখনো তিনি কোন গান লিখেননি।
বিষয়টি নিয়ে নির্মাতা জুয়েল জানান, ছবিতে একটি অংশ ছিলো যেখানে বাচ্চারা দুষ্টুমি করে গোসল করার সময়। আমি সে অংশটি নিয়ে স্যারের সাথে আলোচনা করি। আমি বলি এখানে একটি গান হলে ভালো লাগতো! স্যারকে আমি এই অংশটুকুর জন্য একটি গান লিখে দেয়ার জন্য অনুরোধ করি। স্যার আমার কথা শুনেই হেসে বললেন আমি কখনো গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যার গানটি লিখলেন।
‘আয় আয় সব তারতারি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ শিরোনামের গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর এতে কণ্ঠ দিয়েছেন দশ জন শিশু। নির্মাতা জানান, আমাগী মার্চ মাসে ছবিটি সেন্সরে জমা দেয়া হবে।
সিয়াম-পরীমনি ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।
প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৫ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১৭ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১৭ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১৮ ঘণ্টা আগে