২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমায় সবশেষ পর্দায় দর্শক দেখেছিল বাপ্পারাজের অভিনয়। এরপর আর কোনো কাজে পাওয়া যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে গত বছর মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখান বাপ্পারাজ। তবে এখনো আলোর মুখ দেখেনি একটিও। এর মধ্যেই মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় যুক্ত হলেন বাপ্পারাজ।
আগস্টের শুরুতে মহরত অনুষ্ঠানের মাধ্যমে গুলশানের চামেলি সিনেমার ঘোষণা দেন মোহাম্মদ ইকবাল। এটি দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করতে যাচ্ছেন টালিউডের মধুমিতা সরকার। চিত্রনায়ক আমিন খান বিরতির পর বড় পর্দায় ফিরছেন এ সিনেমার মাধ্যমে। এতে আরও থাকছেন রোজিনা, ওমর সানী, আজমেরী হক বাঁধনসহ অনেকে। এবার নির্মাতা ইকবাল জানালেন এই সিনেমায় বাপ্পারাজের অভিনয়ের খবর।
গুলশানের চামেলি সিনেমায় বাপ্পারাজকে কী ধরনের চরিত্রে দেখা যাবে, তা এখনই খোলাসা করতে চাননি নির্মাতা। মোহাম্মদ ইকবাল বলেন, ‘চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও অভিনয়ের দক্ষতা চরিত্রটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস। গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে বাপ্পারাজের। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।’
গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার আর অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে। অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
নির্মাতা জানান, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন তিনি। আগামী বছর কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গুলশানের চামেলি।

৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনা ইতালির মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে।
১০ মিনিট আগে
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৫ ঘণ্টা আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
৬ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
৬ ঘণ্টা আগে