
প্রায় এক দশক ধরে নিজের সিনেমা নিজেই প্রযোজনা করেন দেব। এবার পরিচালকের আসনে তিনি। নিজের বেশ কিছু সিনেমায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার পরিচালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন দেব।
নিজের পরিচালিত প্রথম সিনেমায় দেব নায়িকা হিসেবে নিয়েছেন শুভশ্রীকে। দর্শকদের কাছে দেব-শুভশ্রী জুটি বেশ জনপ্রিয়। এটি হতে চলেছে এ জুটির সপ্তম সিনেমা। তবে চমক এখানেই শেষ নয়। এ সিনেমায় দেব শুধু যে সাবেক প্রেমিকাকে নিচ্ছেন তা-ই নয়, ফিরিয়ে আনছেন টালিউডে নিষিদ্ধ থাকা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।
অনির্বাণকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘রঘু ডাকাত’ সিনেমায়। এরপর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে অনেক দিন কোনো কাজ নেই তাঁর হাতে। সম্প্রতি টালিউডে নিষিদ্ধ শিল্পীদের, বিশেষ করে অনির্বাণকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন দেব। আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৭২ ঘণ্টার সময়ও দেন বিষয়টি দেখার জন্য। প্রসেনজিতের কাছ থেকে সবুজসংকেত পাওয়ার পরই অনির্বাণের নাম ঘোষণা করলেন তিনি।
তবে অনির্বাণ ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো গোপন রাখা হয়েছে। প্রাথমিকভাবে সিনেমাটিকে ডাকা হচ্ছে ‘দেশু ৭’ নামে, নাম চূড়ান্ত হয়নি এখনো। শুধু পরিচালনা নয়, দেব এ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন। ফলে অভিনয়, প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনা—এ সিনেমায় চার ভূমিকায় পাওয়া যাবে দেবকে।
জুন, জুলাই ও আগস্ট মাসজুড়ে প্রায় ৫০ দিন ধরে চলবে শুটিং। যেখানে যুক্ত থাকবেন প্রায় ১০ হাজার টেকনিশিয়ান। এ বছরের দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
দেব-শুভশ্রী জুটির সর্বশেষ সিনেমা ‘ধূমকেতু’ ২০২৫ সালে মুক্তি পেলেও এর শুটিং হয়েছিল বেশ আগে। পুরোনো সিনেমা হলেও বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায় ধূমকেতু। প্রমাণিত হয়, এত বছর পরেও দেব-শুভশ্রী জুটির ম্যাজিক এতটুকু ফিকে হয়নি! ব্যক্তিগত জীবনের জটিলতা পেরিয়ে তাই আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন দেব ও শুভশ্রী।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
৩৭ মিনিট আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
২ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
৩ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
৩ ঘণ্টা আগে